উমদাতুল আহকাম,umdatul Ahkam, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৩২১
📝 লেখা 📖 পিডিএফ

৪১ পেলাম না। অতঃপর আমি মাটিতে গড়াগড়ি করলাম যেমন চতুস্পদ জীব জন্ত মাটিতে গড়াগড়ি করে । এরপর আমি নাবী দ্বন্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আসলাম এবং ঘটনাটি তার কাছে বর্ণনা করলাম । তিনি বললেন, তোমার জন্য এরূপ করাই যথেষ্ট ছিল। এই বলে নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত মাটির ওপর একবার মারলেন । অতঃপর বাম হাতকে ডান হাতের ওপর মাসাহ করলেন। এভাবে উভয় হাতের পিঠ কন্তি পর্যন্ত ও মুখমণ্ডল মাসাহ করলেন। [্বহীহ বুখারী হা/৩৪৭ ও মুসলিম হা/৩৬৮] প্রাসঙ্গিক আলোচনা ১. পানি পাওয়া না গেলে অথবা পানি ব্যবহারে ক্ষতির আশঙ্কা হলে উযু ও গোসলের বিকল্প হিসেবে তায়াম্মুম করতে হয়। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগের মাটি দ্বারা তায়াম্মুম করা বৈধ । যেমন: কন্কর, পাহাড়, বালু ও মাটি ইত্যাদি । ২. জানাবতের কারণে গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যায়। তবে তায়াম্মুমের পূর্বে পানি সন্ধান করা আবশ্যক । ৩. তায়াম্মুমের পদ্ধতি: ১. নিয়্যাত করা ২. বিসমিল্লাহ বলা ৩. প্রথমে পবিত্র মাটির উপর একবার দু'হাত মারবে, তারপর দু'হাতে ফুঁদিবে। ৪. এরপর প্রথমে মুখমণ্ডল মাসাহ করবে ৫. তারপর দু'হাতের কজি পর্যন্ত মাসাহ (প্রথমে বাম হাতের তালু দ্বারা ডান হাতের পিঠ, পরে ডান হাতের তালু দ্বারা বাম হাতের পিঠ) করবে। ৬. দুই হাত আগে ও মুখমণ্ডল পরে মাসাহ করাও জায়েয । [মিসকুল খিতাম ১/২৩১]

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।