উমদাতুল আহকাম,umdatul Ahkam, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৩২১
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ তিনি তার মুখমণ্ডল ও দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করলেন। তারপর তিনি তার মাথায় পানি ঢেলে দিলেন ও পূর্ণ শরীর ধুয়ে ফেললেন। তারপর তিনি (পূর্বস্থান হতে কিছুটা) সরে গিয়ে তার দুই পা ধৌত করলেন। অতঃপর আমি (পানি মুছে ফেলার জন্য) একটি কাপড় নিয়ে তার নিকট আসলাম । কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। অতঃপর তিনি তার হস্তদ্বয় দিয়ে পানি ঝাড়তে শুরু করলেন । [ন্বহীহ বুখারী হা/২৫৭, ২৭৪ ও মুসলিম হা/৩১৭] প্রাস্গিক আলোচনা ১. গোসলের পূর্বে উু করা মুস্তাহাব । ২. গোসলের পূর্বে উযু করলে পরিপূর্ণ উযু করবে নাকি দু'পা পরে ধৌত করবে? ইচ্ছে করলে পরিপূর্ণ উযু করবে, আর ইচ্ছে করলে দু'পা পরে ধৌত করবে। দ্বলাতের জন্য এ উযুই যথেষ্ট । ৩. উযু ও গোসলের পর অঙ্গ-প্রতঙ্গ মুছে ফেলা জায়েয । ৪. গোসলের পদ্ধতি: ১। গোসলের নিয়্যাত করা ২। বিসমিল্লাহ বলা ৩। পাত্রে হাত প্রবেশের পূর্বেই দু'হাত ৩ বার ধৌত করা । ৪। বাম হাত দ্বারা গ্রপ্তাঙ্গ এবং তাতে যে ময়লা লেগে আছে তা ধৌত করবে। গ্রপ্তাঙ্গ ধৌত করার পর সাবান বা এ জাতীয় কিছু, যেমন মাটি ইত্যাদি দ্বারা হাত পরিষ্কার করবে । ৫। দ্বলাতের উধুর ন্যায় পূর্ণাঙ্গভাবে উু করবে ৬ মাথার উপর ৩ বার পানি প্রবাহিত করবে, যেন চুলের গৌড়ায় পানি পৌছে যায়। ৭। প্রথমে মাথার ডান পাশ এবং পরে বাম পাশ ধুয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে মাথার চুলগুলো খিলাল করবে। ৮। সারা শরীরে পানি ঢালবে, প্রথমে ডান দিকে ও পরে বাম দিকে। [্বহীহ ফিকৃহুস সুন্নাহ ১/১৭২, মিসকুল খিতাম ]

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।