২৪৯ ওপরেই তা ঘটেছে। তখন আল্লাহ তা'আলা সূরা আন নূরের এই আয়াত নাযিল করলেন। আর যারা তাদের স্ত্রীদের অপবাদ আরোপ করবে অথচ তারা নিজেরা পদ্ধতি হবে এই যে, সে চারবার আল্লাহর নামে শপৎ করে বলবে, সে অবশ্যই সত্যবাদী এবং পঞ্চমবারে বলবে, সে মিথ্যাবাদী হলে তার ওপর আল্লাহর লা'নত বর্ষিত হবে । আর স্ত্রীর শান্তি বাতিল করা হবে যদি সে চারবার আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দেয় যে, তার স্বামীই মিথ্যাবাদী এবং পঞ্চমবারে বলবে, তার স্বামী যদি সত্যবাদী হয় তবে নিজের ওপর আল্লাহর গযব নেমে আসবে ।(সুরা আন নূর ৬-৯)। তিনি তাকে এ আয়াতগুলো তিলাওয়াত করে শুনালেন। এরপর তাকে নছীহাত করলেন এবং স্মরণ করিয়ে দিলেন যে, দুনিয়ার শাস্তি আখিরাতের শান্তির তুলনায় সহজ । সে বলল, না। সে মহান সত্তার কসম যিনি আপনাকে নাবী হিসেবে সত্যসহ প্রেরণ করেছেন। আমি তার (আমার স্ত্রীর) ওপর কোনো মিথ্যারোপ করিনি। এরপর তিনি মহিলাকে ডেকে পাঠালেন এবং তাকে উপদেশ দিলেন, তাকে আখিরাতের ভয় দেখালেন। সর্বোপরি তাকে জানিয়ে দিলেন যে, দুনিয়ার শান্তি আখিরাতের শাস্তির তুলনায় সহজতর । সে বলল, না, সে মহান সন্তার কসম! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, নিশ্চয়ই সে মিথ্যাবাদী। এরপর তিনি পুরুষ লোকটির দ্বারা লি'আন বাক্য পাঠ করাতে শুরু করলেন। তখন সে চারবার আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দিলো যে, সে তার কথায় সত্যবাদী । পঞ্চমবারে সে বলল, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার ওপর আল্লাহর লানত নেমে আসুক। এরপর তিনি (নাবী ছন্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম ) স্ত্রী লোকটিকে ডেকে পাঠালেন। সেও আল্লাহর নামে শপথ করে চারবার সাক্ষ্য দিলো যে, সে মিথ্যাবাদী। পঞ্চমবারে সে বলল, যদি সে (তার স্বামী) সত্যবাদী হয় তাহলে তার মেহিলার) ওপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। তখন নাবী ছুল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে বিচ্ছিন করে দিলেন। অন্য শব্দে বর্ণিত রয়েছে যে, রাসূল স্বত্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আর তার ওপর তোমার কোনো অধিকার নেই । তখন
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।