২৩৩ বললেন, হে আল্লাহর রাসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার একক স্ত্রী নই । আর কল্যাণে কেউ আমার শরীক হলে, তা সে আমার বোন হোক এটাই আমি বেশি পছন্দ করি। তারপর রাসূল ্বন্নাল্নাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তো বিবাহ করা আমার জন্য হালাল নয়। তিনি বললেন, তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে, আপনি আবু সালামার কন্যা (দুর্রাহ) কে বিবাহ করার ইচ্ছা রাখেন । তিনি বললেন, আবু সালামার কন্যাকে? উম্মু হাবীবাহ বলেন, হ্যা। রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে আমার অভিভাবকত্বে প্রতিপালিত নাও হতো তবুও সে একারণে আমার জন্য হালাল হতো না, সে আমার দুধ ভাইয়ের কন্যা। আমাকে ও তার পিতা আবু সালামাকে ছুহাইবাহ দুধ পান করিয়েছেন। তাই তোমরা আমার কাছে তোমাদের কন্যা ও ভগ্নিদেরকে বিবাহের প্রস্তাব পেশ করো না। বর্ণনাকারী ওরওয়াহ বরেন, ছওয়াইবাহ আবূ লাহাবের দাসী ছিল। আবূ লাহাব তাকে আযাদ করে দিয়েছিল। এরপর সে দাসী নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিল। এরপর আবু লাহাব যখন মৃত্যু বরণ করল তখন তার পরিবারের কেউ (স্বপ্নে) তার খারাপ অবস্থা দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করল, তোমার সাথে কেমন আচরণ করা হয়েছেঃ তখন আবু লাহাব বলল, তোমাদের থেকে পৃথক হওয়ার পরে আমি খুব কষ্টে আছি। তবে ছুহাইবাহকে মুক্ত করার কারণে আমি কিছু পানি পান করতে পারছি। [ন্বহীহ বুখারী হা/৫১০১, ভ্বহীহ মুসলিম হা/১৪৪৯] প্রাসঙ্গিক আলোচনা স্ত্রীর বোনকে বিবাহ করা হারাম । পালিত কন্যাকে বিবাহ করাও হারাম। দুধ ভাইয়ের মেয়েকে বিবাহ করা হারাম। কেননা বংশগত কারণে যতজন নারীকে বিবাহ করা হারাম, অনুরূপ দুধপান সম্পর্কের কারণেও ততজন নারীকে বিবাহ করা হারাম । 9০5 445 ই এ এ| 4525 5৬:9৬ 2 আআ ৩০9 08 ৬ ৬6 পাত, ০ ৮9৭ ৪ ১7859 মনা এ ৬৪২
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।