উমদাতুল আহকাম,umdatul Ahkam, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৩২১
📝 লেখা 📖 পিডিএফ

২২৯ কেননা হালাল উপায়ে চরিত্র হেফাজত এবং হারাম থেকে আত্মরক্ষা দুটোই ওয়াজিব, আর বিবাহ ছাড়া এটি সম্ভব নয়। ২. মুস্তাহাব বিবাহ: এটা তার জন্য প্রযোজ্য হবে, যে ব্যক্তি বিবাহ না করলেও যিনা-ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে না, যদি বিবাহ করে তবে তার দ্বারা স্ত্রীর উপর জুলুমও হবে না, বিবাহের প্রতি তার আগ্বহও বিদ্যমান এবং সামগ্রিকভাবে সে বিবাহের সামর্থ রাখে । আর এটি অধিকাংশ মানুষের অবস্থা । ৩. হারাম বিবাহ: এটা তার জন্য প্রযোজ্য হবে, যে ব্যক্তির প্রবৃত্তির চাহিদাও নেই আবার সামর্থ নেই, এটা নিজে থেকেই বুঝতে পারে যে, তার সহবাসের ক্ষমতা নেই অথবা ভরণপোষণের ক্ষমতা নেই অথবা অত্যাবশ্যক অধিকারসমূহ পুরণেরও ক্ষমতা নেই; যেহেতু হারামের দিকে ধাবিত করে এমন প্রতিটি বিষয়ই হারাম । ৪. মাকরূহ বিবাহ: এটা তার জন্য প্রযোজ্য হবে, যে ব্যক্তি নিজের উপরে এই ভয় পায় যে, সে জুলুম-অত্যাচারে লিপ্ত হবে, (ত্ীকে) ক্ষতিগ্রস্থ করবে, অভাবের কারণে ব্যর্থ হয়ে পড়বে । অনুরূপভাবে যদি সে ভয় পায় ব্যয়ভার বহনে তার অক্ষমতা অথবা আচরণগত কষ্ট দেওয়া অথবা নারীদের ব্যাপারে তার আগ্রহের কমতি অথবা তার ইলম শিক্ষা ও শিক্ষাদান কার্যক্রম বাধাগ্রস্থ হওয়া বা এরকম আরো অন্যান্য বিষয়গুলোকে । ৫. মুবাহ বিবাহ: এটা তার জন্য প্রযোজ্য হবে, যে ব্যক্তির বিবাহের দিকে ধাবিতকারী কোন কারণ নেই, আবার বিবাহ থেকে নিষেধেরও কোন কারণ উপস্থিত নেই। এটা এভাবে যে, তার অন্তরে বিবাহের প্রতি (নারীদের প্রতি) তেমন কোন আগ্রহও নেই কিন্তু সে এ ব্যাপারে সক্ষমতা রাখে । বিবাহের শর্তসমূহ বিবাহের শর্তাবলী: বিবাহ শুদ্ধ হওয়ার জন্য নিম্নবর্ণিত শর্তগুলো পূরণ হতে হবে: ১. স্বামীন্ত্ৰী নির্দিষ্ট হওয়া ২. স্বামী-নত্রী উভয়ের সন্তুষ্টি থাকা ৩. অভিভাবক (91), সুতরাং কোন নারীর বিবাহ শুদ্ধ হবে না অভিভাবক [এর অনুমতি] ছাড়া ।

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।