উমদাতুল আহকাম,umdatul Ahkam, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৩২১
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ ২১৪. আবু শুরাইহ খুওয়াইলিদ ইবনে 'আমর আল খুযাঈ আল'আদাবী (স্) হতে বর্ণিত, 'আমর ইবনে “আছ (লস্ট) যখন মক্কা অভিযানের উদ্দেশ্যে সৈন্য বাহিনী পাঠিয়েছিলেন তখন আবু শুরাইহ (নস্ট) “আমর ইবনে আল'আছ সট) কে বলেন, হে আমীরুল মুমিনীন! আমাকে অনুমতি দিন একটি কথা বলতে যা রাসূলুল্লাহ হ্থ্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরের দিন বলেছিলেন । যা আমার দুই কান শুনেছে, আমার অন্তর সংরক্ষণ করেছেন এবং উভয় চোখ সেই দৃশ্য দেখেছে । যখন তিনি তা বলেছিলেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করলেন। অতঃপর বললেন: নিশ্চয় মক্কাকে আল্লাহ তা'আলা হারামে পরিণত করেছেন । কোনো মানুষ তাকে হারাম সাব্যস্ত করেনি । অতএব যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিনের ওপর ঈমান রাখে তার পক্ষে সেখানে রক্ত প্রবাহিত করা বা সেখানকার কোনো গাছ উপড়ানো হালাল নয়। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসুলের উদাহরণ পেশ করে এখানে রক্তপাত বৈধ করতে চায় তবে তোমরা তাকে বলে দিও, আল্লাহ তা'আলা তার রাসূল হ্ুল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এজন্য অনুমতি দিয়েছিলেন। এবং তোমাদের জন্য কখনো অনুমতি প্রদান করেননি । আর আমার জন্য তিনি একদিনের সামান্য সময় সেখানে যুদ্ধের অনুমতি দিয়ে ছিলেন। আজকে তার সেই হারাম হওয়া অতীতের মত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। উপস্থিত লোকেরা যেন অনুপস্থিত লোকদের নিকট পৌছিয়ে দেয়। আবু শুরাইহকে জিজ্ঞাসা করা হলো, 'আমর (ম্ট) আপনাকে কি জবাব দিলেন? তিনি বললেন, হে আবু শুরাইহ! এ সম্পর্কে আমি আপনার চেয়ে অধিক জ্ঞাত রয়েছি। নিশ্চই হারাম এলাকা কোনো পাপীকে, কোনো হত্যাকারীকে এবং কোনো পালাতক আশ্রয় দেয় না। [ছহীহ বুখারী হা/১০৪, দ্হীহ মুসলিম হা/১৩৫৪] 2: এই শব্দটি “খ' বর্ণ ও “র” বর্ণ যোগে গঠিত। কেউ কেউ এর পরিবর্তে 294 ও এ শব্দ বলেছেন। আবার কেউ কেউ * বলেছেন তথা অপবাদ দেয়া । এটি মূলত উট চুরিকারী সম্পর্কে ব্যবহার হয়ে থাকে । যেমন কবি বলেছেন: ৬১এ৭ ৫ ৬০ ৩/এ-১ উট চুরিকারী উট চুরি করাকে পছন্দ করে।

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।