উমদাতুল আহকাম,umdatul Ahkam, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৩২১
📝 লেখা 📖 পিডিএফ

১৫০ একথায় সন্তুষ্ট নও যে, অন্যান্য লোক বকরী ও উট নিয়ে ফিরে যাবে নিয়ে। যদি আল্লাহর পক্ষ থেকে আমাকে হিজরত করানোর সিদ্ধান্ত গৃহীত না থাকত তা হলে আমি আনছারদের মধ্যকারই একজন থাকতাম । যদি লোকজন কোনো উপত্যকা ও গিরিপথ দিয়ে চলে তা হলে আমি আনছারদের উপত্যকা ও গিরিপথ দিয়েই চলব । আনছারগণ হলেন (নাববী) ভিতরের পোশাক, আর অন্যান্য লোক হলো ওপরের পোশাক | আমার বিদায়ের পর অচিরেই তোমরা দেখতে পাবে অন্যদের অগ্রাধিকার দিতে । তখন ধৈর্য ধারণ করবে, যে পর্যন্ত না তোমরা হাউযে কাউছারে আমার সাথে সাক্ষাৎ কর। [ন্বহীহ বুখারী, হা/৪৩৩০, ভ্বহীহ মুসলিম, হা/১০৬১ ] 9201 24৩ ৬ অধ্যায়: ৩২-দ্বদাকাতুল ফিতর প্রাসঙ্গিক আলোচনা: ১. যাকাতুল ফিতর ফরয: রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা মুসলিম নারী-পুরুষ, ছোট-বড়, আজাদ-গোলাম সকলের উপর ফরয করেছেন । দ্বহীহ বুখারী হা/১৫০৩ ২. যাকাতুল ফিতর কার উপর ফরয: যার কাছে ঈদের দিন স্বীয় পরিবারের একদিন ও একরাতের ভরণ পোষণের খরচ বাদে এক সা" পরিমাণ খাদ্যসামঘ্রী থাকবে তার উপরই যাকাতুল ফিতর ফরয হবে। এটা জমহুর (মালিকী, শাফিঈ ও হাম্বলী) আলিমগণের অভিমত । “মুগনীল মুহতাজ” (১/৪০৩, ৬২৮), “আল-মুগনী (৩/৭৬) যার উপর যাকাতুল ফিতর ফরয তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের পোষ্যদের পক্ষ থেকেও আদায় করবেন । ৩. যাকাতুল ফিতরের পরিমাণ এক সা" খাদ্য । দ্বহীহ বুখারী হা/১৫০৬ , নাসাঈ হা/২৫১৪, ভ্বহীহ মুসলিম ৯৮৫। ৪. খাদ্যদ্রব্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করতে হবে: যা কিছু প্রধান খাদ্য হিসেবে স্বীকৃত যেমন খেজুর, যব, কিসমিস, পনির, গম, চাউল ইত্যাদি

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।