১২ লেখকের ভূমিকা শায়খ হাফিয তাকিউদ্দীন আবু মুহাম্মাদ আব্দুল গনী ইবনে আব্দুল ওয়াহিদ ইবনে আলী ইবনে সুরূর আল মাকদেসী রহিমাহুল্লাহ বলেন, সকল প্রসংশা সব কিছুর মালিক, প্রতাপশালী, এক পরাক্রান্ত আল্লাহর জন্য । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই, তিনি একক, তার কোন শরীক নেই, তিনি আসমান, যমীন এবং এই দুইয়ের মাঝখানে অবস্থিত সবকিছুর প্রতিপালক । তিনি সব্জয়ী এবং ক্ষমাশীল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও মনোনীত রসূল । ছুলাত ও সালাম নাযিল হোক তার ওপর এবং তার পবিত্র ও উত্তম পরিবার পরিজন ও ছাহাবীদের ওপর। অতঃপর, দুই ইমাম দ্বারা সংকলিত কিতাবে ছেহীহ বুখারী ও ছহীহ মুসলিম) আহকাম বা বিধিবিধান সংবলিত হাদীছগ্তলো সংক্ষিপ্তভাবে একত্রিত করার জন্যে কিছু ভাই আমাকে পরামর্শ দিয়েছেন। সেই দুই ইমাম হলেন, 05859555559 বুখার ২. মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরী আন নীসাপুরী তাই এই পরামর্শে আমি কিতাবটি সংকলন করলাম যাতে এটি থেকে উপকৃত হওয়া যায়। আল্লাহ তা'আলার কাছে দু'আ করি, এই কিতাবের লেখক, যিনি এই কিতাব শুনবেন অথবা পড়বেন অথবা মুখস্থ করবেন সকলেই যেন এই কিতাব থেকে উপকৃত হতে পারে। আর এই কাজকে যেন একমাত্র তাঁর সন্তুষ্টির জন্য এবং জান্নাত লাভ করে সফলতা অর্জনের তাওফীক দান করেন । নিশ্চয় একমাত্র তিনিই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কমবিধায়ক।
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।