১১ সময়েই আমি তার আগে কোন ভালো কাজ করতে পেরেছি। বিদ“আতী ও শত্রুদের দেয়া কষ্ট দ্বারা আল্লাহ তা'আলা তার মযাদাকে পরিপূর্ণ করেছেন। তার লিখিত কিতাবসমূহ: হাফিয আব্দুল গনী আল মাকদেসী অনেক কিতাব রচনা করেন । তার রচনার মধ্যে সবচেয়ে বেশী তিনি হাদীছের কিতাব রচনা করেন। আব্দুল গনী আর মাকদেসী রহিমাহুল্লাহ ৫৬টি কিতাব রচনা করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ১. উমদাতুল আহকাম (এ ০.০) ২. আল কামালু ফি আসমায়ির রিজাল (০৬) সঞ ও ০৮৮৩) ) ৩. আল মিসবাহ ফি উইয়ুনিল আহাদিছিছ ছিহাহ ৪. নিহায়াতুল মুরাদ মিন কালামি খইরির ইবাদ ৫. তুহফাতুত ত্বলিবীন ফিল জিহাদী ওয়াল মুজাহিদীন ৬. মিহনাতুল ইমাম আহমাদ (এ ৫০)। ৮৪) ৭. ই“তিকাদুল ইমাম শাফিয়ী (৬১৮৯ 2। ১৬০) ৮. মানাকিবুস সাহাবাহ (%৮-। ৬৬০) ৯. আন নাছিহাতু ফিল আদইয়াতিছ ছহীহাহ ১০. আত তারগীব ফিদ দু'আ ওয়াল হাছি আলাইহি ১১. আছ ছানী মিন ফাযায়িলি উমার ইবনে খাত্তাব ১২. হাদীছুল ইফক (৬১3 ৬৯-০) ১৩. মুখতাছারু সীরাতির রসূল ওয়া আছহাবিহিল “আশারাহ মৃত্যু: তার পুত্র আবু মুসা ইবনে আব্দুল গনী আল মাকদেসী বলেন, আমার পিতা ৬০০ হিজরির রবিউল আওয়াল মাসে কঠিন রোগে আক্রান্ত হন যার ফলে কথাও বলতে পারছিলেন না এবং দাঁড়াতেও পারছিলেন না। ১৬ দিন ধরে এই কঠিন অবস্থায় থাকেন। তারপরে ৬০০ হিজরির ২৫ রবিউর আওয়াল মাস মোতাবেক ১/১২/১২০৩ সাল সোমবার তিনি মৃত্যুবরণ করেন । তারপর মিশরে তাকে দাফন করা হয়।
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।