উমদাতুল আহকাম,umdatul Ahkam, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ٣٢١
📝 نص 📖 PDF

১০ তার সম্পর্কে আলেমদের প্রশংসার বর্ণনা: ইমাম যাহাবী রহিমাহুল্লাহ তার সত্যবাদী হাদীছের অনুসারী । সাবত ইবনুল জাওযী রহিমাহুল্লাহ বলেন, আব্দুল গনী আল মাকদেসী ছিলেন খুব ধার্মিক, দুনিয়াত্যাগী, ইবাদতগুজার । তিনি রাতে তাহাজ্জুদের ছুলাত আদায় করতেন এবং বছরের অধিকাংশ সময় ছিয়াম পালন করতেন । তিনি ছিলেন খুব উদার এবং দানশীল । তিনি কোন সম্পদ জমা করে রাখতেন না। যেখানেই ইয়াতীম ও বিধবাকে পেতেন সেখানেই তাদেরকে দান করতেন। অধিক পড়াশোনা আর অধিক কান্নার কারনে তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছিল । হাদীছের জ্ঞান ও মুখস্তের ক্ষেত্রে তার সময়ে তিনি ছিলেন সকলের উপরে । তিনি প্রচুর হাদীছ চর্চা করেছেন এবং অনেক সুন্দর সুন্দর হাদীছের কিতাব রচনা করেছেন। তিনি প্রচুর হাদীছ হিফয করেছিলেন । হাদীছের সবগুলো শাখায় তিনি পারদর্শী ছিলেন । হাদীছের সূত্র, উল, ছহীহ, যঈফ, নাসিখ, মানসুখ , হাদীছের রূপ, অর্থ ও ফিকহ, রাবীদের নাম ও তাদের অবস্থা সম্পর্কে জ্ঞান এই সবগুলো বিষয়ে তিনি পারদর্শী ছিলেন। তিনি ছিলেন অনেক ইবাদতগুজার, ধামিক এবং সালাফদের নিয়মে সুন্নাহকে মজবুতভাবে ধারণকারী ৷ আব্দুল মালিক ইবনে আব্দিল আযীয আশ শায়বানী রহিমাহুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি আত তাজ আল কুনদীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, দারাকুত্বনীর পরে হাফিয আব্দুল গনী আল মাকদেসীর মতো উত্তম আর কেউ নেই। আবু মূসা আল মাদিনী রহিমাহুল্লাহ বলেন, আমাদের কাছে যারা এসেছেন তাদের খুব কম মানুষই এই বিষয়টি বুঝতে পারে । এই কম মানুষেরই একজন হলেন শায়খ ইমাম আবু মুহাম্মাদ আব্দুল গনী আল মাকদেসী রহিমাহুল্লাহ । এই ধরণের ভুল-ভ্রান্তি বিশ্লেষণ করার তাওফীক তাকে দেওয়া হয়েছে । যদি এই এলাকাতে দারাকুত্বনী ও তার মতো মানুষ থাকতেন তাহলে তারাও তার কাজকে সঠিক বলতেন । তিনি যা বুঝতে পারেন খুব কম মানুষই সেগ্ডলো বুঝতে পারেন । আল্লাহ যেন তার জ্ঞান আরো বাড়িয়ে দেন। ইবনুল উম্মাদ আল হাম্থলী রহিমাহুল্লাহ বলেন, হাদীছের হিফয তার কাছেই শেষ হয়েছে। সনদ ও মতনসহ সব শাখায় তিনি জ্ঞান রাখতেন । সাথে সাথে তিনি ছিলেন পরহেযগার, ইবাদতগুজার, সুন্নাতকে শক্তভাবে ধারণকারী এবং সৎ কাজের আদেশকারী আর অসৎ কাজ হতে নিষেধকারী ৷ ইবনু কুদামাহ রহিমাহুল্লাহ বলেন, হাফিয আব্দুল গনী আল মাকদেসী রহিমাহুল্লাহ জ্ঞানার্জনের সাথে সাথে সেই অনুযায়ী আমলও করতেন । তিনি আমার ছোটকালের বন্ধু আর আমার জ্ঞানার্জনের সময়েরও বন্ধু। আমরা কোন ভালো বা কল্যাণকর কাজ করতে গেলে দেখতাম তিনি আমার আগেই সেই কাজ করেছেন। খুব কম

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.