১০৬ ইমাম নাববী রহিমাহুল্লাহ তার শারহুল মুহাযযাব (৪/২১-২২) কিতাবে বলেছেন, আমাদের মাযহাব অনুযায়ী বিতর ছুলাত সবনিম্ন হলো এক রাকা'আত আর সবেচ্চি হলো এগারো রাকাআত বা অন্য মতে তের রাকা'আত । এক ও তের বা এগারো রাকা“আতের মধ্যে (তিন বা পাঁচ বা সাত বা নয় রাকা'আত আদায় কারও) জায়েয। যে বিতর ছুলাত সবেচ্চি রাকাআত সংখ্যার যত নিকটে হবে সেটি ততই উত্তম। ছাহাবী, তাবেঈ ও তাদের পরবরতীদের মধ্যে অধিকাংশ আলেমই এই মত দিয়েছেন । আর ইমাম আবু হানীফা রহিমাহুল্লাহ বলেছেন, মাগরিবের ছুলাতের মতো এক সালামে তিন রাকাআত ব্যতীত বিতর জায়েয নেই। তিনি আরো বলেন, যদি কেউ এক রাকা“আত বা দুই সালামে তিন রাকা“আত বিতর পড়ে তবে তা ছহীহ নয়। ইমাম আবু হানীফার মতের পক্ষে আবু সাঈদের একটি মারফু হাদীছ দিয়ে দলীল পেশ করা হয় । তাতে আছে, নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকা“আত বিতর ছুলাত আদায় করতে নিষেধ করেছেন। হাদীছটি ইবনু আব্দিল বার (১৩/২৫৪) বর্ণনা করেছেন। কিন্তু এই হাদীছটি যঈফ । কারণ এই হাদীছের সানাদে উসমান ইবনে মুহাম্মাদ ইবনে রবী'আ নামে একজন রাবী আছে। আর উকাইলী বলেন, তার অধিকাংশ হাদীছে ভ্রম আছে। এই হাদীছটি মুরসালভাবেও বর্ণনা করা হয়েছে। সাঈদ ইবনে মানছুর রহিমাহুল্লাহ মুহাম্মাদ ইবনে কাব আল কুরাধির হাদীছটি মুরসালভাবে বর্ণনা করেছেন। জমহুর আলেম বুখারী ও মুসলিমে বর্ণিত ইবনে উমার রো) এর হাদীছ দিয়ে দলীল পেশ করেন। তাতে আছে, নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১১০19 590 ৮০ ৩৪৮3৬ যখন ভোর হওয়ার আশঙ্কা করো তখন এক রাকাআত বিতর পড়ে নাও। ছেহীহ বুখারী,হা/১১৩৭, ছহীহ মুসলিম, হা/১৪৭, ৭৪৯) তারা ছহীহ মুসলিমে ইবনে উমার থেকে বর্ণিত আরেকটি মারফু হাদীছ দিয়েও দলীল পেশ করেন। তাতে আছে, নাবী জল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 0০) ১ ০০ এ) 59
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।