হাফেয আব্দুল গনী আল মাকদেসী রহিমাহুল্লাহর জীবনী আব্দুল গনী আল মাকদেসী হলেন, হাফিয তাকিউদ্দীন আবু মুহাম্মাদ আব্দুল গনী ইবনু আব্দিল ওয়াহিদ ইবনে আলী ইবনে সুরূর ইবনে রফি ইবনে হাসান ইবনে জা“ফর ইবনে ইবরাহিম আল মাকতুল ইবনে ইসমাঈল ইবনে আমীর জাফর আস সায়্েদ আল আগার ইবনে ইবরাহিম আল আ“রাবী ইবনে আবু জাফর মুহাম্মাদ আর রঈস আল জাওয়াদ ইবনে আলী আল যীনবী ইবনে আবলিল্লাহ বাহরুল জাওয়াদ ইবনে জাফর আত ত্বইয়ার ইবনে আবী ত্বলিব। আব্দুল গনী আল মাকদেসী আল জামা“ইলী হলেন উমদাতুল আহকামের লেখক । ৫৪১ হিজরি মোতাবেক ১১৪৬ খ্রিষ্টাব্দে রবিউস ছানী মাসে বায়তুল মাকদেস অর্থাৎ ফিলিস্তীনের নাবলুস শহরের জামা“ইলী নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। আর ইবনু কুদামাহ আল মাকদেসী শাবান মাসে জন্মগ্রহন করেন। এই দিক থেকে আব্দুল গনী আল মাকদেসী ইবনু পরিবার বায়তুল মাকদেস থেকে দামেক্ষে চলে আসেন। তার শিক্ষাজীবন: হাফিয আব্দুল গনী আল মাকদেসী খুব অল্প বয়সেই জ্ঞানার্জনের দিকে ঝুঁকে পড়েন। শৈশবকালে তিনি শায়খ মুহাম্মাদ ইবনে করেন। তারপর দামেক্ষের শায়খ ও আলেমদের কাছে ফিকহসহ অন্যান্য বিষয় পড়াশোনা করেন। এই সকল শায়খদের মধ্যে অন্যতম হলেন আবুল মাকারিম ইবনে হিলাল, সুলাইমান ইবনে আলী আর রহবী এবং আবু আবিল্লাহ মুহাম্মাদ ইবনে হামযাহ আল কুরাশী রহিমাহুল্লাহ । তারপর ৫৬১ হিজরিতে তিনি বাগদাদে গমন করেন । সেখানে গিয়ে তিনি শায়খ আব্দুল কাদির আল জাইলী রহিমাহুল্লাহ এর কাছে প্রায় চার বছরের মতো অবস্থান করেন । এসময় তিনি হাদীছ ও ফিকহ নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকেন। তারপর ৫৬৫ হিজরিতে তিনি আবার দামেক্কে ফিরে আসেন। তারপর আবার তিনি মিশরের দিকে রওয়ানা দেন এবং ৫৬৬ হিজরিতে তিনি আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করেন। সেখানে আবু তাহের আস সালাফী রহিমাহুল্লাহ এর কাছে বেশ কিছুদিন অবস্থান করেন। আবু তাহের আস সালাফী রহিমাহুল্লাহ ৫৭৬ হিজরিতে মারা যান। তারপর তিনি ইসপাহানে সফর করেন এবং সেখানে বেশ কিছুদিন অবস্থান করেন ।
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.