“আশরাফুত-তাফাসীর'-এর ভূমিকায় হযরতুল-উস্তাষ লিখেছেন, কুরআন মাজীদ সম্পর্কে যথার্থই বলা হয়েছে, “১.০ ০৪০১ অর্থাৎ এর শব্দমালা ও বর্ণনা শৈলীর ভেতর যে নিগৃঢ় রহস্য ও অথৈ তাৎপর্য নিহিত আছে, তা কখনও শেষ হওয়ার নয়। এটা আল্লাহ তা“আলার কালামের এক অলৌকিকত্ব যে, যখন অতি সাধারণ জ্ঞান-বুদ্ধির কেউ সাদামাঠাভাবে এ কিতাব পড়ে, তখন সাধারণ স্তরের হিদায়াত লাভের জন্য যতটুকু বোঝা দরকার, নিজ জ্ঞান মাফিক সে অতি সহজেই তা বুঝে ফেলে । আবার একজন পগ্তিতমনস্ক ব্যক্তি যখন এ কালাম থেকেই বিধি-বিধান আহরণ এবং হিকমত ও রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে, তখন একই কালাম তাকে অতি সুক্ষ ও গভীর তন্ত্-ভাণারের সন্ধান দেয়। প্রত্যেকের প্রতিভা ও জ্ঞানবস্তা অনুযায়ী এ তত্ত্-ভাণারের ব্যাপ্তি ও গভীরতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এ কারণেই কুরআন মাজীদ বিভিন্ন স্থানে তাদাব্বুরের আদেশ করেছে। কেননা এ তাদাব্বুরের ফলশ্রুতিতে অনেক সময় একেকজন “আলেমের কাছে এমন কোন তত্ত্ব উদ্ঘাটিত হয়, পূর্বে যে দিকে আর কারও নজর যায়নি । তবে মনে রাখতে হবে নিত্য-নতুন তাৎপর্য খুঁজে বের করার বিষয়টি ওয়াজ-নসীহতের সাথে সম্পৃক্ত কিংবা সৃষ্টি-রহস্য, তত্বজ্ঞান ও শর'ঈ বিধানাবলীর হিকমতের সাথে । কেবল এ ময়দানেই এমন নতুন-নতুন রহস্যের সন্ধান পাওয়া যেতে পারে, যে, দিকে, প্রাটুনূদের কারও দৃষ্টি যায়নি। এটাকেই হযরত “আলী (রাযি.) এভাবে ব্যক্ত করেছেন- %৮-: 46447 ৫4) অথবা এমন উপলব্ধি, যা কোনও মুসলিম ব্যক্তিকে দান করা হয়।" মোটকথা বিষয়টা উপরিউক্ত ক্ষেত্রেই সীমাবদ্ধ । “আকাইদ ও আহকামের ময়দান এর থেকে তিন্ন। এখানেও যে চাইলেই কেউ গোটা উম্মতের ইজমার বিপরীতে এমন কোনও তাফসীর করতে পারবে, যা স্বীকৃত বিশ্বাস ও বিধানের পরিপন্থী, আদৌ সে সুযোগ নেই। কেননা তার অর্থ দীড়াবে কুরআন যে - “আকাইদ ও আহকামের প্রচারার্থে এসেছিল, তা অদ্যাবধি অজ্ঞাত ও দুর্বোধ্য রয়ে গেছে। বলা বাহুল্য তাতে 'ইসলাম'-ই বিলকুল অগ্রহণযোগ্য হয়ে যায়- নাউযুবিল্লাহ। (আশরাফুত তাফাসীর, ১ম খ, ১০ পৃ.) ৬. কুরআন মাজীদের তাঁলীম ও তাবলীগ এটাও কুরআন মাজীদের এক গুরুতৃপূর্ণ হক। এরও বিভিন্ন পর্যায় ও নানা রকম পদ্ধতি আছে এবং তার জন্য সুনির্দিষ্ট শর্ত-শারায়েত ও আদব-কায়দা আছে। যে ব্যক্তি প্রত্যক্ষভাবে এ হক আদায়ের কাজে অংশগ্রহণে সক্ষম নয়, সে আদব ও বিনয়ের সাথে যে কোনও ভাবে সাহায্য-সহযোগিতা করতে পারে। এ পন্থায় তার জন্য ছওয়াবের হকদার হওয়ার ও নিজের জন্য সৌভাগ্যের দুয়ার খোলার সুযোগ রয়েছে। ৭. নিজেকে নিজের আওলাদকে এবং অধীনস্থদেরকে কুরআনের শিক্ষা ও হিদায়াত থেকে বঞ্চিত না রাখা। কুরআনের হুকুক সম্পর্কিত আলোচনা অনেক দীর্ঘ । এ প্রসঙ্গে এ স্থলে সর্বশেষ যে কথা আরয করতে দিছিতা এইযে কো কোনও মু'মিন কুরআন ও কুরআনের হিদায়াত থেকে নিজে বঞ্চিত থাকবে কিংবা নিজের আওলাদ ও অধীনস্থদেরকে বঞ্চিত রাখবে- এটা কিছুতেই শোভনীয় ও গ্রহণীয় হতে পারে ৰা। মাদ্রাসা ও উলামায়ে কেরামের বিরুদ্ধে যে সব প্রোপ্রাগাণ্ডা চালানো হয়, তাতে প্রভাবিত হয়ে অথবা বিশেষ কোনও ছাত্র ন্বা 'আলেমের ভ্রান্ত কর্মপন্থাকে অজুহাত বানিয়ে অথবা মাদ্রাসাগুলোর দুরবস্থার কারণে বীতশ্রদ্ধ হয়ে কিংবা যে রিষকের যিম্মাদারী স্বয়ং আল্লাহ তা'আলা তার নিজের কাছে রেখেছেন, নিজেকে তার যিম্মাদার মনে করে নিজ সন্তানকে কুরআন ও কুরআনের হিদায়াত শেখানো থেকে বঞ্চিত রাখাটা কিছুমাত্র বুদ্ধিমত্তীর পরিচায়ক নয়; বরং এটা মারাত্মক রকমের লোকসান। আপনি পদ্ধতি যেটাই অবলম্বন করুন, নিজের আওলাদ ও অধীনস্থদেরকে সহীহ তেলাওয়াত অবশ্যই শিক্ষা দিন এবং “সালাফে সালিহীন' মেহান পূর্বসুরীগণ) ০৮০০০০০০০০০০০০০০৯০৪৪ করে তুলুন। মকতব, হিফজখানা ও মাদরাসা ইত্যাদি প্রতিষ্ঠা করছে, কিন্তু নিজের সন্তানকে ঈমান ও কুরআন শেখানোর ব্যাপারে তাদের কোনও আগ্রহ নেই। এটা নিজেদের লোকসান তো বটেই, সেই সঙ্গে কুরআন মাজীদের প্রতি ভক্তি-ভালোবাসার সীমাহীন ঘাটতিরও দলীল। [ছয়]
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।