মুসলিম জানে পাঁচ ওয়াক্ত নামায আদায় করা ফরয, জুমু'আর দিন জুহরের পরিবর্তে জুমু'আর নামায পড়া সামর্ঘ্যবানের উপর বায়তুল্লাহ্র হজ্জ ফরয, পর্দা করা ফরয, সুদ-ঘুষ হারাম, জুলম করা হারাম ইত্যাদি। এসব বিধান মানার নিয়ম এই নয় যে, আগে জানতে হবে এসবের কোন্টি কুরআন মাজীদের কোন্ আয়াতে বর্ণিত হয়েছে এবং তারপর সেই জ্ঞান অনুসারে তাঁ পালন করা ফরয হবে । বরং ঈমানের পরই আমল শুরু করে দিতে হবে। কুরআনী বিধানাবলীর জ্ঞান কুরআনের তাফসীর শিখে অর্জন করা জরুরী না এবং এরপ জ্ঞানার্জনের উপর হুকুম পালনকে মওকুফ রাখাও জায়েয নয়। সাহাবায়ে কিরাম যে বলেছেন- 05/655988 (্ি 0এ অের্ “আমরা আগে ঈমান শিখেছি, তারপর কুরআন শিখেছি, ফলে আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে'। এর অর্থ এটাই যে, তারা ঈমান, ঈমানের আরকান ও বিধানাবলী সম্পর্কে শিক্ষা লাভ করেছিলেন আমল ও পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে । তারা এটাকে কুরআনের তাফসীর শেখার উপর মওকুফ রাখেননি । বস্তুত তাদের সে পন্থাই দ্বীন শেখার স্বভাবসিদ্ধ পন্থা । ৫. কুরআনের তাদাব্বুর (চিন্তা-ভাবনা) ও তা থেকে উপদেশ গ্রহণ আল্লাহ তা'আলা ইরশাদ করেন, 59910544051 901)4458 55 42415 2 হে নবী! এটা এক বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি এই জন্য নাষিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহে চিন্তা-ভাবনা করে এবং বোধসম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে । (সাদ £ ২৯) কুরআনের মাঝে তাদাব্বুর বা চিন্তা-ভাবনা করার অনেক বড়-বড় ফায়দা রয়েছে। সবচে' বড় ফায়দা তো এই যে, এর দ্বারা ঈমান নষীব হয়, ও ঈমান সজীব হয়। দ্বিতীয় ফায়দা হল, এর দ্বারা উপদেশ গ্রহণের নি'আমত লাভ হয়। এ জন্যই কুরআন মাজীদের তেলাওয়াত চিন্তা ও ধ্যানমগ্নিতার সাথে করা বাঞ্ছনীয় । প্রয়োজনে কোন কোন আয়াত বা আয়াতের অংশ বিশেষ বারবার পড়তে থাকা চাই। নামাযেও ধ্যানের সাথে তেলাওয়াত করা ও লক্ষ্য করে শোনা একান্ত কাম্য। তবে তাদাব্বুর ও চিন্তা-ভাবনা করার ভেতরও স্তরভেদ রয়েছে। প্রত্যেকের জন্য প্রত্যেক স্তরের চিন্তা- ভাবনা সমীচীন নয় এবং উপকারীও নয় । মুফতী মুহাম্মদ শফী (র.), মা'আরিফুল কুরআন, ২য় খণ্ড, ৪৮৮-৪৮৯ পৃ.) ইদানীং লক্ষ্য করা যায়, এমন কিছু লোকও কুরআনের গবেষণায় নেমে পড়েছে যারা কুরআনের ভাষাও বোঝে না এবং কুরআন বোঝার বুনিয়াদী বিষয়সমূহ সম্পর্কেও খবর রাখে না। তাদের এ গবেষণী বিলকুল নীতিবিরদ্ধ। সুতরাং এটা কুরআনের মাঝে চিন্তা-ভাবনা করার অন্তর্ভুক্ত নয়। এ কারণেই এর দ্বারা উপদেশ গ্রহণের ফায়দা আদৌ হাসিল হয় না; উল্টো কুরআনের তাহরীফ তথা কুরআনকে বিকৃত করার পথ খুলে যায়। প্রকাশ থাকে যে, কুরআনের তাদাব্বুর কেবল অর্থ বোঝার নাম নয়। অর্থ তো আরবের কাফের, মুশরিক ও মুনাফিকরাও বুঝত, কিন্তু তারা তাদাব্বুর আদৌ করত না। তাদাব্বুর না করার কারণে আল্লাহ তাআলা কুরআন মাজীদের বিভিন্ন স্থানে তাদের নিন্দা করেছেন। তাদাব্বুরের সত্তাসার হল- উপদেশ গ্রহণের লক্ষে, ভক্তি ও ভালোবাসা সহকারে, চিন্তা ও ধ্যানমগ্নতার সাথে আয়াতসমূহ পাঠ করা, সেই সঙ্গে সর্তক থাকা, যাতে আল্লাহ তা“আলার উদ্দিষ্ট মর্ম বোঝার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মেজাজ-মর্জি, ভাবাবেগ ও চিন্তা-চেতনার কিছুমাত্র প্রভাব না পড়ে। তাদাব্তুর ফলপ্রসূ ও ঝুঁকিমুক্ত হওয়ার জন্য একটি বুনিয়াদী শর্ত এই যে, লক্ষ্য রাখতে হবে তাদাব্বুরের ফল যেন প্রজন্ম পরম্পরায় প্রাপ্ত “আকীদা-বিশ্বাস, চিন্তা-চেতনা, চূড়ান্ত শর“ঈ বিধান ও সালাফে সালিহীন বা মহান পূর্বসূরীদের একমত্যতিত্তিক তাফসীরের পরিপন্থী না হয়, সে রকম হলে নিশ্চিত ধরে নিতে হবে তাদাব্বুর সঠিক পন্থায় হয়নি, যদ্দরুণ তা থেকে সঠিক ফল উৎপন্ন হয়নি। [পাচা
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।