তাজবীদের সাথে পড়া, মাখরাজ ও সিফাতের প্রতি লক্ষ্য রাখা এবং পাঠরীতির অনুসরণ করা তিলাওয়াতের অবিচ্ছেদ্য অংগ । আজকাল এ ব্যাপারে চরম উদাসিনতা লক্ষ্য করা যায়। কুরআন মাজীদের অর্থ ও তাফসীর বোঝার জন্য তো সময় বের করা হয়, কিন্তু তেলাওয়াত সহীহ করার জন্য মশৃক করা কিংবা মশৃকের জন্য সময় বের করার প্রয়োজন মনে করা হয় না। যেন মানুষের কাছে কুরআনের তেলাওয়াত সহীহ করা অপেক্ষা অর্থ বোঝাই বেশি গুরুত্বপূর্ণ অথচ এ ধারণা সম্পূর্ণ গলত, কুরআনের প্রতি ঈমান আনার পর সর্বপ্রথম কাজই হল অবিলম্বে কুরআনের নিত্যকার ফরযসমূহের উপর আমল শুরু করে দেওয়া এবং সহী-শুদ্ধভাবে কুরআন-তেলাওয়াত শেখার জন্য মেহনতে লেগে পড়া। এমনিভাবে লক্ষ্য করা যায় অনেকে কুরআনের প্রতি দাওয়াত দেওয়ার জন্য তো সময় বরাদ্দ করে, কিন্তু কুরআন শেখার ও তাজবীদের সাথে তিলাওয়াতের যোগ্যতা অর্জন করার জন্য সময় দিতে চায় না। এটাও এক মারাত্মক অবহেলা । আরও লক্ষ্য করা যায় যে, সহী-শুদ্ধভাবে তেলাওয়াত জানা সত্বেও অনেকে নিয়মিতভাবে কুরআন তেলাওয়াত করে না কিংবা তিলাওয়াতের প্রতি লক্ষ্যই দেয় না। আর এক্ষেত্রে তাদের বাহানা হল দ্বীনী বা দুনিয়াবী কাজের ব্যস্ততা । বলা বাহুল্য এটাও গুরুতর অবহেলা । আল্লাহ তা'আলা কুরআন-তেলাওয়াত- সংক্রান্ত যাবতীয় অবহেলা ও উদাসীনতা থেকে আমাদেরকে রক্ষা করুন- আমীন। সম্প্রতি এক শ্রেণীর নব্যপন্থী এমন এক ফিতনার উদ্ভব ঘটিয়েছে যা কুরআন-তিলাওয়াতের মত মহান ইবাদতের গুরুত্ব হ্বাস করার কিংবা তার গুরুত্ব অস্বীকার করার নিকৃষ্টতম উদাহরণ । তাদের মতে অর্থ না বুঝে তেলাওয়াত করার কোনও ফায়দা নেই; বরং এরূপ তেলাওয়াত একটি গুনাহের কাজ (নাউযুবিল্লাহ)। কে তাদেরকে বোঝাবে যে, তেলাওয়াত ধর্তব্য হওয়ার জন্য যদি অর্থ বোঝা শর্ত হত, তবে যে ব্যক্তি অর্থ বোঝে না তার নামায শুদ্ধ হত না এবং এরূপ তেলাওয়াত পৃথক কোনও “ইবাদতও হত না। কেননা অর্থ বোঝাই যখন একমাত্র উদ্দেশ্য, তখন এর জন্য তো শুদ্ধ পাঠের কোনও প্রয়োজন নেই। এমতাবস্থায় তেলাওয়াতকে “ইবাদত গণ্য করা হবে কেন? মনে রাখতে হবে তাদের এ চিন্তাধারা সম্পূর্ণ বেদ্বীনী চিন্তাধারা । আসলে তারা কুরআন মাজীদকে যা. কিনা আন্নাহ তা'আলার কালাম, মানব-রচিত বই-পুস্তকের সাথে তুলনা করে। আর সেখান থেকেই এ বিভ্রান্তির উৎপত্তি। তারা দেখছে বই-পুস্তকে অর্থটাই আসল । অর্থ না বুঝলে পড়া নিরর্থক হয়ে যায়। কাজেই কুরআন পাঠের বিষয়টাও তেমনই হবে। তারা চিন্তা করছে না যে, কুরআন কারও রচনা নয়। এটা আল্লাহ তা'আলার কালাম, কোনও মাখ্লুকের বাণী নয়। এটা ওহী। এর শব্দ ও অর্থ উভয়টাই উদ্দেশ্য। এর শব্দমালার ভেতরও রয়েছে নূর ও হিদায়াত, বরকত ও প্রশান্তি এবং হৃদয়ের উদ্তাস ও উদ্দীপণ। এর শব্দমালার সাথে শরী“আতের বহু বিধান জড়িত আছে। আছে বহু সৎ কর্মের সম্পৃক্ততা । সুতরাং কুরআন মাজীদের কেবল শব্দমালার তেলাওয়াতকে নিরর্থক কাজ মনে করা একটি গুরুত্বর অপরাধ ও চরম বেআদবী। আর একে গুনাহ বলাটা তো এক রকম মস্তিষ্ক-বিকৃতিরই বহিঃপ্রকাশ । হা একথা সত্য যে, তিলাওয়াতের একটি গুরুত্ৃপূর্ণ আদব হল কুরআন মাজীদকে বৃঝে-শুনে, গভীর অনুধ্যানের সাথে পড়া এবং তার দ্বারা উপদেশ গ্রহণ করা। অর্থ বোঝা যে অতীব গুরুতৃপূর্ণ বিষয় এটা কে অস্বীকার করতে পারে? কিন্তু অর্থ না বুঝলে তেলাওয়াতটাই যে সম্পূর্ণ নিশ্চল হয়ে যাবে এ কথার কী ভিত্তি আছে?-এটা যে একটা মারাত্মক ভুল ধারনা কেবল তাই নয়; বরং কুরআন মাজীদের প্রতি এক কঠিন বেআদবীও বটে। ও কুরআন তিলাওয়াতের আদব সম্পর্কে ইমাম মুহ্যুদ্দীন নাবাবী (রহ.) রচিত “আত-তিব্য়ান ফী আদাৰি হামালাতিল-কুরআন" একখানি তথ্যবন্ল পূর্ণাঙ্গ পুস্তিকা । আগ্রহী পাঠক পড়ে দেখতে পারেন। ৪. কুরআন মাজীদের হিদায়াত ও বিধানাবলীর অনুসরণ এটাও কুরআন মাজীদের একটি পৃথক হক। কুরআনের প্রতি ঈমান আনার পর পরই এর পর্যায় চলে আসে। ঈমান ও ইসলামের আরকান (মৌলিক বিষয়সমূহ) ও অবশ্য পালনীয় বিষয়াবলী সম্পর্কে নির্দেশনা [চার]
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.