00111091115 ৮২ তাফসীরে ইব্ন কাছীর একটি কাওম আমার সহিত বিলাপে সহমর্মিতা করিয়াছিল। অতএব আমিও সেই গোত্রের বিলাপের শরীক হইয়া ইহার প্রতিদান দিতে চাই । এই বলিয়া মহিলাটি চলিয়া গেলেন এবং উক্ত গোত্রের বিলাপ ধ্বনিতে অংশগ্রহণ করিয়া রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে আসিয়া বায়'আত গ্রহণ করিল। বর্ণনাকারী বলেনঃ নিরব (আনসারীর মা) ব্যতীত আর কেহ এই শর্ত পালন করে নাই। ইমাম বুখারী রে) তাহার গ্রন্থে হাদীসটি উন্মে আতিয়্যা রো) হইতে হাফসা বিনতে সিরীনের সূত্রে বর্ণনা করিয়াছেন এবং তিনি ইহা ব্যতীত ভিন্ন সূত্রেও বর্ণনা করিয়াছেন ইব্ন জারীর ও ইমাম বুখারী রে) ...... মুস'আব ইব্ন নূহ আনসারী রো) হইতে বর্ণনা করেন। মুস'আব (রা) বলেন ঃ আমরা বায়'আত গ্রহণকারী মহিলাদের মধ্যে এক বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাত পাইলে মহিলা বলিলেন, আমাদিগকে রাসূলুল্লাহ্ (সা) বিলাপ করিতে নিষেধ করিয়াছেন'। এরপর এক বৃদ্ধা বলিল, ইয়া রাসূলাল্লাহ্! বহুলোক আমাকে বিলাপে সাহায্য করিয়াছে। এখন তাহারা বিপদে আক্রান্ত, আমিও তাহাদিগকে উহার প্রতিদান হিসাবে তাহাদের বিলাপে অংশগ্রহণ করিতে চাই । রাসূলুল্লাহ্ (সা) বলেন, তুমি যাইয়া উহার প্রতিদান পুরা কর। এরপর মহিলা চলিয়া গেলেন এবং উহার প্রতিদান পুরা করিয়া বায়'আত গ্রহণ করিলেন। আর ইহাই হইল ০১১ যাহা % ০9১৮০ ৪ এ1১৯০*৪ আয়াতাংশে বলা হইয়াছে। ইব্ন আবূ হাতিম (র) ....... উসায়দ ইব্ন আবু উসায়েদ বযার (রা) হইতে বর্ণনা করেন । বায় “আত গ্রহণকারিণী মহিলাদের একজনের ভাষ্য সৎকর্মে হযরতের করিবার উদ্দেশ্য হইল, “আমরা যেন মুখমণ্ডলে চপেটাঘাত না করি, মাথার কেশ না টানি, জামা-কাপড় ছেদন না করি, ও হায়! হায়! না বলি।” ইব্ন জারীর রে) উম্মে আতিয়্যা রো) হইতে বর্ণনা করেন। উম্মে আতিয়্যা (রা) বলেন ঃ যখন রাসূলুল্লাহ্ (সা) মদীনায় আগমন করিলেন, তখন সকল আনসারী মহিলাদিগকে একটি ঘরে জমায়েত করিলেন এবং আমাদের নিকট উমর (রা)-কে প্রেরণ করিলেন। উমর (রা) ফটকে দাঁড়াইয়া আমাদিগকে সালাম করিলেন, আমরা সালামের-জবাব দিলাম । অতঃপর তিনি বলিলেন, আমি তোমাদের নিকট রাসূলুল্লাহ্ (সা)-এর দূত হিসাবে আগমন করিয়াছি । তখন সকল মহিলা বলিল, মারহাবা! হে রাসূলের দূত। তিনি এই মর্মে তাহাদিগকে বায়'আত করিলেন যে, আল্লাহ্র সহিত শির্ক, চুরি ও ব্যভিচার করিবে না। সকলে বলিল, হ্যা আমরা ইহা যথাযথ পালন করিব । বর্ণনাকারী বলেন, হযরত উমর (রা) ফটকের বা ঘরের বাহির হইতে হস্ত প্রসারিত এবং মহিলাগণও ঘরের ভেতর হইতে হস্ত প্রসারিত করিলেন। এরপর হযরত উমর (রা) বলিলেন, হে আন্রাহ্! তুমি সাক্ষী থাকিও।
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।