Ibn Kathir — Ibn Kathir 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সূরা তাহ্রীম ১৯৭ বস্তুর রব হইলেন আল্লাহ্‌ এবং আমি তাহারই ইবাদত করি । এই কথা শুনিয়া ফিরআউন তাহাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করিল। তাহার জন্য পেরেক তৈরি করাইল। এবং হাত পা বাধিয়া শাস্তি দিল। এবং তাহার উপর সাপ ছাড়িয়া দিল। এইভাবে শাস্তি দিতে লাগিল । ইহার পর একদিন ফিরআউন দেখিতে আসিল এবং বলিল, এখনও তুমি কি পূর্বের কথা পরিত্যাগ কর নাই ? তিনি বলিলেন, আামার ও তোমার এবং সমস্ত বস্তুর রব হইলেন আল্মাহ্‌। ফিরআউন বলিল, তুমি যদি তোমার কথা হইতে বিরত না হও তবে তোমার সম্মুখে তোমার ছেলেকে যবাই করিব । তিনি বলিলেন, তোমার যাহা ইচ্ছা তুমি করিতে পার। অতঃপর তাহার সম্মুখে তাহার ছেলেকে হত্যা করিল। তখন ছেলেটির রূহ তাহাকে সুসংবাদ দিল আর বলিল, হে মা! তুমি সুসংবাদ গ্রহণ কর, তোমার জন্য আল্লাহ্র নিকট এইরূপ সওয়াব রহিয়াছে । তখন সেই মহিলা ধৈর্যধারণ করিলেন । অতঃপর আরো একদিন ফিরআউন আসিয়া পূর্বের মত তাহাকে জিজ্ঞাসা করিল । তিনিও পূর্বের মত উত্তর প্রদান করিলেন। তখন ফিরআউন তাহার ছেলেকে তাহার সম্মুখে হত্যা করিল । এইবারও তাহার ছেলের বূহ তাহাকে সুসংবাদ দিল এবং ধের্ধধারণ করিতে বলিল । আল্লাহ্‌র নিকট তোমার জন্য এমন এমন সওয়াব রহিয়াছে । বিবি আসিয়া রো) মহিলার বড় ছেলে ও ছোট ছেলে উভয়ের কথা শুনিতে পাইয়াছিলেন। ইহা শুনিয়া ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া ঈমান আনয়ন করিলেন । আর খাযিনের স্ত্রী সেই মহিলার মৃত্যু হইয়া গেল। আর সেই মহিলার জন্য জান্নাতে যে সওয়াব, মর্যাদী ও সম্মান রহিয়াছে তাহা বিবি আসিয়ার সম্মুখে প্রকাশিত হইয়া গেল এবং তাহা প্রত্যক্ষ করিলেন। ইহাতে তাহার ঈমান আরো শক্তিশালী হইল এবং ইয়াকীন বৃদ্ধি পাইল । যখন ফিরআউন বিবি আসিয়ার ঈমান আনার সংবাদ পাইল, তখন তাহার সভাসদগণকে বলিল, তোমরা আসিয়া বিনতে মুযাহিম সম্পর্কে কি ধারণা পোষণ কর? তাহারা বিবি আসিয়ার প্রশংসা করিল। ফিরআউন বলিল, সে তো আমি ছাড়া অপর রবের ইবাদত করে। তখন তাহারা বলিল, তাহা হইলে তাহাকে হত্যা কর। অতঃপর তাহার জন্য পেরেক তৈরি করিয়া হাত পা বাঁধিয়া তাহাকে শাস্তি দিল। এই সময় বিবি আসিয়া আল্লাহ্‌র নিকট দু'আ করেন। তিনি বলেন, হে আল্লাহ্‌! আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। এই সময় ফিরআউন উপস্থিত হইয়া গেল। তিনি জান্নাতে তাহার জন্য তৈরি ঘর প্রত্যক্ষ করিয়া হাসিয়া পড়িলেন। তখন ফিরআউন বলিল, তোমরা কি বিবি আসিয়ার পাগলামী দেখিতেছ না? আমি তাহাকে শাস্তি দিতেছি আর সে হাসিতেছে। তৎক্ষণাৎ বিবি আসিয়ার মৃত্যু হইয়া গেল। (6৯৮১১৯৯1৮31 ১৮৮০ ০০১৪।১:৮৭৩ অর্থাৎ দ্বিতীয় দৃষ্টান্ত হইল ইমরান তনয়া মারয়ামের। সে তাহার সতীত্ রক্ষা করিয়াছিল ।

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।