00111091115 ১৯৬ তাফসীরে ইব্ন কাছীর করিল । ফিরাআউন, না মুসা ও হারূন। উত্তরে বলা হইত যে, মূসা ও হারন (আ) জয়লাভ করিয়াছে। তখন তিনি বলিতেন, আমি মুসা ও হারূনের প্রতিপালকের উপর ঈমান রাখি । এই সংবাদ ফিরআউনের কানে দেওয়া হইলে তাহার কর্মকর্তাদের এই নির্দেশ দিত যে, বড় বড় পাথর খণ্ড সংগ্রহ করিয়া তাহার সামনে উপস্থিত করিয়া তাহাকে এই ধ্যান-ধারণা হইতে ফিরিয়া আসিতে বল, যদি তিনি ফিরিয়া আসেন তো তিনি আমার স্ত্রী। অন্যথায় পাথর চাপা দিয়া তাহাকে কঠোর শাস্তি প্রদান কর। তাহা করা হইলে তিনি উপরের দিকে মাথা তুলিয়া জান্নাতে তাহার গৃহ দেখিতে পাইলেন। ফলে তিনি তাহার ঈমানের উপর অটল থাকেন। সংগে সংগে তাহার দেহপিঞ্জর হইতে প্রাণপাখী উড়িয়া যায়। আর ফিরআউনের সহচররা তাহার প্রাণহীন দেহের উপর পাথর সা রান ০ পর শিও টির কেপ রা এইখানে বিশেষভাবে লক্ষ্যণীয় যে, ফিরআউনের স্ত্রী গৃহ নির্মাণের দরখাস্ত করিবার পূর্বে প্রতিবেশী নির্বাচন করিয়াছিলেন । অর্থাৎ তিনি আগে বলিয়াছেন, তোমার নিকটে, অতঃপর গৃহনির্মাণের দরখাস্ত করিয়াছেন। এক মরফু হাদীস দ্বারাও জানান যায় যে, রাসূলুল্লাহ্ (সা) গৃহ নির্মাণের পূর্বে প্রতিবেশী যাচাই করিয়া লইতে নির্দেশ দিয়াছেন। ১০-0৮-117811 ০০ ৮৩ ৫ (15৩ ৬০১৬৭ ৮৯১৪ অর্থাৎ ফিরাআউনের স্ত্রী এই দু'আ করিলেন যে, হে আমার প্রতিপালক! তুমি আমাকে ফিরআউন ও তাহার কার্যকলাপ হইতে মুক্তি দাও। কারণ তাহার এই সব কুফরী কর্মকাণ্ডের সহিত আমার কোন সম্পর্ক নাই । আর আমাকে অত্যাচারী সম্প্রদায়ের কবল হইতে মুক্তি দাও। উল্লেখ্য যে, ফিরাআউনের এই স্ত্রীর নাম ছিল আসিয়া বিনতে মুযাহিম রো)। আবূ জাফর রাযী রে).......আবুল আলিয়া হইতে বর্ণনা করেন যে, ফিরআউনের খাযিনের স্ত্রীর পূর্বে তাহার স্ত্রী ঈমান গ্রহণ করিয়াছিলেন । ঘটনা ছিল এইভাবে যে, তাহার স্ত্রী ফিরআউনের একটি মেয়ের মাথার চুল আঁচড়াইতেছিলেন। হঠাৎ হাত হইতে চিরুনী পড়িয়া গিয়াছিল। তখন তিনি বলিলেন, যে আন্রাহ্র প্রতি কুফরী করিয়াছে সে ংস হউক । তাহাকে ফিরআউনের মেয়েটি বলিল, আমার পিতা ছাড়া কি আর কোন রব আছে? তিনি বলিলেন, হ্যা, আমার ও তোমার পিতার এবং প্রত্যেক বস্তুর রব হইলেন আল্লাহ্। তখন সে তাহাকে চপেটাঘাত করিল এবং তাহার পিতাকে সেই সং পৌছাইয়া দিল। ফিরআউন তাহাকে ডাকিয়া পাঠাইল। তিনি আসিলে বলিল, আমি ছাড়া কি আর কোন রব আছে? তিনি বলিলেন, হ্যা, আমার ও তোমার এবং প্রত্যেক
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।