00111091115 ১৩৮ তাফসীরে ইব্ন কাছীর ১১ 240-12া201০১54012555১1০৮১০1১9৮ -৩১1শউ ৮ লোকটি তখন প্রশ্ন করিল, কতটুকু সম্পদ হইলে যাকাত ফরয হয় ? তিনি বলেন, দুই শত কিংবা তদুর্ধব হইলে । সে আবার প্রশ্ন করিল, হজ্জ কখন ফরয হয় ? তিনি উত্তর দিলেন, পথ খরচ ও বাহন ব্যবস্থা থাকিলে । ইব্ন আব্বাস (রো) হইতে অন্য সনদে তিরমিযী (র) উহা বর্ণনা করেন। তিনি আরও বলেন, ইব্ন আব্বাস (রা) হইতে যাহ্হাক ও আবু জানাব কালবীর সঙ্গে সুফিয়ান ইব্ন উআইনাও অনুরূপ বর্ণনা করেন। তিনি সহীহ্ বলেন। তবে আবু জানাব কালবী (র) তিনি দুর্বল রাবী বলিয়াছেন । আমার কথা হইল, ইব্ন আব্বাস (রা) হইতে যাহ্হাকের বর্ণনার সূত্রে অবিচ্ছিন্ন নহে। আল্লাহই সর্বজ্ঞ । ইব্ন আবূ হাতিম (র) ...... হযরত আবু দারদা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু দারদা (রা) বলেন ঃ “আমরা রাসূল (সা)-এর নিকট আয়ু বৃদ্ধির ব্যাপারে আলোচনা করিতেছিলাম। তখন তিনি বলিলেন, নিশ্চয় আল্লাহ্ পাক নির্ধারিত মৃত্যুকাল বিলম্বিত করেন না। তবে যাহার নেক সন্তান থাকে সে কবরে বসিয়া সন্তানের দোয়ার সুফল ভোগ করে। আয়ু বৃদ্ধির তাৎপর্য ইহাই ।”
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।