Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা যুখরুফ ্‌ ৯৫ তাহারা বলিতে চায় যে, তাহাদিগের ফেরেশতা পূজা অন্যায় নহে বরং আন্নাহ্‌ই . তাহাদিগকে ইহা করার জন্য অনুমতি দান করিয়াছেন । উল্লেখ্য যে, মুশরিকদিগের উপরোক্ত বিশ্বাস ও আকীদা-আমলের মধ্যে কয়েকটি ভ্রান্তি স্পষ্টভাবে প্রতিভাত হয় £ এক. তাহারা আল্লাহ্‌র জন্য সন্তান নির্ধারণ করিয়াছে। অথচ ইহা হইতে আল্লাহ্‌ পবিত্র ও পৃত-পবি্র। দুই, কন্যা সন্তানের চেয়ে পুত্র. সন্তানকে প্রাধান্য দানপূর্বক তাহারা ফেরেশতাদিগকে আল্লাহ্‌র কন্যা সন্তান বলিয়া দাবী করিয়াছে । অথচ উহাদিগের নারী গণ্য করা__ ফেরেশতাসমূহ আল্লাহরই বান্দা বৈ নহে। তিন. তাহারা যে ফেরেশতাদিগের পূজা করে এবং কেন করে সেই ব্যাপারে তাহাদিগের নিকট প্রামাণ্য কোন দলীল নাই। ইহা করার জন্য কোন প্রকারের অনুমোদন আল্লাহ্র নাই। বরং স্রেফ রিপুর তাড়নায় গৌড়ামী ও পূর্বপুরুষদিগের অনুসরণই তাহাদিগকে এই বিপদজনক পাপের পথে. ঠেলিয়া দিয়াছে। জাহেলের মত তাহারা জাহেলদিগের অনুসরণ করিয়া চলিয়াছে। ইহা করার কোন যুক্তি তাহাদিগের নিকট নাই। চার, আর তাহারা বলে যে, ইহা যদি পাপ হইত তাহা হইলে আল্লাহ্‌ তাহাদিগকে ইহা করিতে বাধা দিতেন। এই কথার দ্বারা তাহাদিগের অজ্ঞতার মুখোশ উন্মোটিত হইয়া গিয়াছে । কেননা আল্লাহ্‌ তাআলা যুগে-যুগে নবী-রাসূল প্রেরণ করিয়া তাহার বান্দাদিগকে কেবল তীহারই ইবাদত করার জন্য তাকিদ দিয়াছেন। নবীগণের মাধ্যমে তিনি মানুষকে এই কথা বুঝানোর চেষ্টা করিয়াছেন যে; আল্লাহ্র কোন অংশীদার নাই। . তিনি একক, তাহার কোন সন্তান নাই এবং তিনিও কাহারো সন্তান নন। আর তিনি ব্যতীত অন্য কেহ উপাস্যের উপযুক্ত নহে। যথা কুরআনের মধ্যেও আল্লাহ্‌ তা'আলা স্পষ্ট ভাষায় বলিয়াছেন £ ১১৫০৪ ০৮৪৮৮৭। 9১১5৯9411135821 91 2৮7০ হশ এধ ৮51037255 9৫241055559 ০৪ 3৮১29550145 8১০৮৮2014১৪ -১৯০৯৫-| 8০ অর্থাৎ আল্লাহ্র ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠাইয়াছি। অতঃপর উহাদিগের কতককে আল্লাহ্‌ সৎপথে পরিচালিত করেন এবং উহাদিগের কতকের পথভ্রান্তি হইয়াছিল সংগতভাবেই । সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ কর এবং দেখ, যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদিগের পরিণাম কি হইয়াছে?

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।