Ibn Kathir — Ibn Kathir 10
/ 753
📝 Text 📖 PDF

0০011191115 সূরা শুরা ৭১ চারটা উত্তর দেন। আবূ বকর (রা) তাহার কথায় মৃদু প্রতিবাদ করিয়া দুই চারটি কথা বলার কারণে রাসূলুল্লাহ্‌ সো) রাগাবিত হন এবং সেই স্থান ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যান। এই অবস্থা দেখিয়া আবু বকর (রা)-ও তাহার অনসুরণ করেন এবং নিকটে গিয়া তাহাকে বলেন, হে আল্লাহ্র রাসূল! লোকটি আমাকে গালাগালি করিতেছিল আমি তাহা চুপ করিয়া শুনিতেছিলাম । আপনি তথায় উপস্থিত ছিলেন । কিন্তু যখন আমি তাহার কথার জবাবে দুই চার কথা বলিলাম, তখন কেন আপনি রাগাবিত হইয়া এ স্থান ত্যাগ করিয়া চলিয়া. আসিলেন? জবাবে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “তুমি যতক্ষণ কোন উত্তর দিতেছিলে না ততক্ষণ তোমার পক্ষ হইতে ফেরেশতারা তাহার জবাব দিতেছিল। কিন্তু যখন তুমি নিজে তাহার কথার উত্তর দিতে প্রবৃত্ত হইলে তখন ফেরেশতারা চলিয়া যায় এবং তাহাদিগের স্থান শয়তান দখল করিয়া নেয়। তাই তুমি বল, যে স্থানে শয়তান উপস্থিত হয় সে স্থানে আমি কি করিয়া থাকিতে পারি? অতঃপর তিনি বলেন, হে আবু বকর! প্রমাণিত তিনটি সত্য কথা মনে রাখিবে। এক, যাহার উপর অত্যাচার করা হয় এবং সে যদি উহা হইতে চশমপুশী করে তবে অবশ্যই আন্মাহ তাদের সম্মান বৃদ্ধি করিয়া দিবেন এবং তিনি তাহাকে সঠিক সহযোগিতা ও সাহায্য দান করিবেন । দুই, যে ব্যক্তি সম্পর্ক ও সংযোগ বৃদ্ধি করিবে, এবং আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার উদ্দেশ্যে তাহাদিগকে সাহায্য-সহযোগিতা করিবে, আল্লাহ্‌ তাহার সকল জিনিসে বরকত দান করিবেন । তিন, আর যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি আল্লাহ্‌ তা'আলা বরকত তুলিয়া নিবেন এবং আজীবন সে তাহার মুখাপেক্ষী হইয়া থাকিবে । সুফিয়ান ইবুন উ“আইনার সুত্রে আব্দুল আ'লা ইব্‌ন হাম্মাদ হইতে আবু দাউদও ইহা বর্ণনা করিয়াছেন। তবে সাফওয়ান ইব্‌ন ঈসা ও আবু দাউদ উভয়ে মুহাম্মদ ইব্‌ন আজলামের রেওয়ায়েতে ইহা বর্ণনা করিয়াছেন । একটি মুরসাল সূত্রে সাঈদ ইব্‌ন মুসাইয়্যাব ইহা বর্ণনা করিয়াছেন। উল্লেখ্য যে, অর্থের দিক দিয়া হাদীসটি খুবই চমৎকার । আর আবু বকর সিদ্দীক (রা) উপদেশগুলির উপর আমল করিয়া গিয়াছেন। এই ব্যাপারে তিনি খুবই সতর্ক ছিলেন । তর ঠ এটি ৪ 5 বৈ 25,৯95 5695566 এ 9৮ 956 ৫5) ভর্গ | €পি উঠি ০৯১০ 4) 05052 ০1611306259) € ডা ০0৫0৬ 6 ৯৯ ₹৫

— Page 69 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.