Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৬১ তাফসীরে ইবৃন কাছীর ইব্‌ন জারীর (র) ..... ইব্‌ন আউন (র) হইতে বর্ণনা করেন যে, ইবৃন আউন (র) এই 412 2 9-০591 ১০০৫ আয়াতের ১০51 -এর অর্থ সম্পর্কে আলী ইব্‌ন যায়দ ইব্‌ন জুদআনকে জিজ্ঞাসা করিলে তিনি তাহার মাতা উম্মে মুহাম্মাদ-এর বরাতে বলেন যে, তিনি প্রায়শই হযরত আয়িশা (রা)-এর নিকট আসা-যাওয়া করিতেন । তাহাকে উন্মুল মু'মিনীন আয়িশা (রা) বলিয়াছেন যে, একদা রাসূলুল্লাহ্‌ (সা) তাহার নিকট যান, তখন হযরত যয়নবও তথায় উপস্থিত ছিলেন । কিন্তু যয়নব বিনতে জাহশ রো) যে তথায় আছেন তাহা রাসূলুল্লাহ্‌ (সা) খেয়াল করেন নাই। রাসূলুল্লাহ্‌ (সা) হাত বাড়াইয়া আয়িশা, (রা)-কে আহবান করিলে তখন ইশারায় যয়নবের উপস্থিতি তিনি তাহাকে জানাইয়া দেন। এই ব্যাপারটি যয়নব (রো) বুঝিতে পারিয়া হযরত আয়িশা (রা)-এর উপর চটিয়া যান এবং তাহাকে গালমন্দ করিতে থাকেন। হুযুর (সা) তাহাকে . গালমন্দ করিতে নিষেধ করেন । কিন্তু তিনি তাহার আবেদন উপেক্ষা করিয়া অনর্গল আয়িশা (রা)-কে বকাবকি করিতে থাকেন। পরে হুযুর (সা) এই অবস্থা. দেখিয়া আয়িশা (রা)-কে তাহার কথার জবাব দেওয়ার জন্য অনুমতি দেন। ফলে আয়িশা (রা)-ও তাহাকে ভাল-মন্দ দুই চার কথা বলিয়া দেন এবং হযরত যয়নব (রা) কাবু হইয়া যান। কিন্তু তিনি সোজা হযরত আলী (রা)-এর নিকট যাইয়া নালিশ করেন এবং বলেন যে, আয়িশা (রা) তোমার সম্বন্ধে এই এই কথা বলিয়াছেন। হযরত ফাতিমা (রা)-এই কথা শুনিয়া রাসূলুল্লাহ্‌ সা) এর নিকট আসিয়া বলেন, কাবার প্রভুর শপথ! আমি আয়িশাকে শ্রদ্ধা করি (কিন্তু তিনি এই সব কথা কিভাবে বলিলেন?) । হযরত ফাতিমা (রা) আর কথা না বাড়াইয়া তখন চলিয়া গেলেন। তিনি বাড়ী যাইয়া সমস্ত ঘটনা হযরত আলী (রা)-কে বলিলেন। পরে হযরত আলী (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর 'নিকট আসিয়া এই ব্যাপারে আলোচনা করেন। উল্লেখ্য যে, এই হাদীসটির বর্ণনাকারী আলী ইবৃন যায়দ ইবৃন জুদআন নির্ভরযোগ্য রাবী নন। তাহার উপর মউযু হাদীস বর্ণনা করার অভিযোগ রহিয়াছে । অতএব তাহার বর্ণিত এই হাদীসটি প্রশ্নাতীতভাবে গ্রহণ করা যাইতে পারে না। তবে উক্ত বর্ণনার বিপরীত বর্ণনার হাদীসটি বিশুদ্ধ যাহা নাসায়ী ও ইব্‌ন মাজাহ্‌ ৬ জন উরওয়া (র) হইতে ইমাম নাসায়ী ও ইব্‌ন মাজাহ্‌ বর্ণনা করেন। উরওয়া (র) বলেন, হযরত আয়িশা (রা) তাহাকে বলিয়াছেন যে, একবার হযরত যয়নব (রো) রাগত অবস্থায় অনুমতি ব্যতীত হযরত আয়িশা রো)-এর ঘরে ঢুকিয়া হুযুর (সা)-এর নিকট তাহার সম্পর্কে অভিযোগ করেন এবং তাহাকে যথেষ্ট গাল-মন্দ করেন৷ অনুমতি ছাড়া তাহার এইভাবে ঢুকিয়া বকাবকি করাতে হুযূর (সো) অস্বস্তিবোধ করিতেছিলেন। কিন্তু হযরত আয়িশা (রা)-কে ও কোন প্রত্যুত্তর করিতে দিলেন না। আর যয়নাবের অনর্গল বকবকানীও থামিতেছিল না। তাই হুযুর (সা) আয়িশা রো)-কে বলিলেন,

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।