Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা শুরা ৬৫ যথা হযরত ইউসুফ (আ) তাহার ভাইদিগকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন ঃ হ1 501 ৮৯৮ ০ ৮০ ০০৯: অর্থান্, সে বলিল, আজ তোমাদিগের বিরুদ্ধে কোন অভিযোগ নাই । আল্লাহ্‌ তোমাদিগকে ক্ষমা করুন। তাহার ভাইদিগের কৃতকর্মের প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা হযরত ইউসুফ (আ)-এর ছিল। কিন্তু তিনি তাহার ক্ষমাহীন অপরাধের অপরাধী ভাইদিগকে বলিলেন, তোমাদিগের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই। আমি তোমাদিগকে ক্ষমা করিয়া দিয়াছি এবং আল্লাহ্‌ তোমাদিগকে ক্ষমা করুন। যথা হুদায়বিয়ার দিন মুসলিম বাহিনীর মধ্যে ঢুকিয়া পড়া যে আশিজন কাফিরকে গুপ্তচর বৃত্তির দায়ে বন্দী করা হইয়াছিল তাহাদিগকে রাসূলুল্লাহ্‌ (সা) ক্ষমাপূর্বক বন্দীমুক্ত করিয়া দিয়াছিলেন। যদিও তাহারা ক্ষমার অযোগ্য অপরাধে অভিযুক্ত ছিল এবং যদিও তাহাদিগকে শান্তি দেওয়ার ক্ষমতা রাসূলুল্লাহ্‌ (সা) -এর ছিল। কিন্তু মহানুভব নবী তাহাদিগকে ক্ষমা করিয়াছেন। অনুরূপভাবে গাওরাছ ইব্‌ন হারিছকে তিনি ক্ষমা করিয়াছিলেন । একদা রাসূলুল্লাহ্‌ (সা) বনের মধ্য একটি বৃক্ষের শাখায় স্বীয় তরবারি ঝুলাইয়া রাখিয়া তথায় শয়ন করিলে এই মুহূর্তে সে তাহার ঝুলন্ত তরবারিখানা নিয়া রাসূলুল্সাহ্‌ (সা)-কে হত্যা করার জন্য উদ্যত হইলে তিনি তাহাকে "ধমক দেন এবং এক পর্যায়ে কাপিতে কাপিতে তরবারিখানা তাহার হাত হইতে পড়িয়া যায়। পরে রাসূলুল্লাহ্‌ (সা) উঠিয়া তরবারিখানা হাতে নেন এবং অপরাধী স্বীয় গরদান ঝুঁকাইয়া দিলে দয়ার নবী. তাহাকে ক্ষমা করিয়া দেন। রাসূলুল্লাহ্‌ (সা) তাহার নিকটবর্তী সাহাবাদিগকেও ডাকিয়া এই ঘটনা প্রত্যক্ষ করাইয়াছিলেন। লবীদ ইব্ন আইস নামক যে ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-কে যাদু করিয়াছিল এবং প্রত্যাদেশের মাধ্যমে তিনি যাদুকরের সন্ধান পাওয়ার পর তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলে সে তাহার অপকর্মের স্বীকার করার পরও রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে কোন শাস্তি দিলেন না বরং তিনি তাহাকে ক্ষমা করিয়া দিয়াছিলেন। অনুরূপভাবে সেই ইয়াহুদী মহিলাকে তিনি ক্ষমা করিয়া দিয়াছিলেন, যে মহিলা রাসূলুল্লাহ্‌ সো)-কে খাদ্যে বিষ মিশ্রিত করিয়া হত্যা করিতে চাহিয়াছিল। যাহার নাম ছিল যয়নব এবং সে খয়বারের ইয়াহুদী পরিবারের মুরাহহাব নামক ইয়াহুদীর বোন ছিল। যে ব্যক্তি খায়বারের যুদ্ধে মাহমুদ ইব্‌ন সালমাহ রো)-এর হাতে নিহত হইয়াছিল। সেই মহিলা বকরীর কাধের গোস্তের সহিত বিষ মিশ্রিত করিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে পরিবেশন করিয়াছিল। সেই গোস্ত রাসূলুল্লাহ্‌ (সা) মুখে দিলে উহাতে বিষ মিশ্রিত রহিয়াছে বলিয়া গোস্ত নিজে তাহাকে জানাইয়া দেয় । পরে তিনি তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলে সে তাহার গিটার রা রর গান ইবনে কাছীর ১০ম খণ্ড__৯

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।