(0011191115 ৬৪ তাফসীরে ইব্ন কাছীর ৮4553 ৬১, সিসির নিলি মধ্যে পরামর্শের মাধ্যমে নিজদিগের কর্ম সম্পাদন করে। অর্থাৎ, জানা রো বররজল রানার লান্র রন বিষয়ে তাহারা পারস্পারিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্তে পৌছিত। যেমন- অন্যত্র আল্লাহ্ তা'আলা বলিয়াছেন_ ১০| ৪৪1২ অর্থাৎ, (আল্লাহ্র দয়ায় তুমি তাহাদিগের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে। যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত। সুতরাং তাহাদিগকে ক্ষমা কর এবং তাহাদিগের জন্য ক্ষমা প্রার্থনা কর) এবং কাজে-কর্মে তাহাদিগের সহিত পরামর্শ কর। (এবং তুমি কোন সংকল্প করিলে আন্নাহ্র প্রতি নির্ভর করিবে । যাহারা নির্ভর করে আল্লাহ্ তাহাদিগকে পছন্দ করেন 1) তাই রাসূলুল্লাহ্ (সা) যুদ্ধসহ সকল বিষয়ে তাহাদিগের (সাহাবাদিগের) সহিত পরামর্শ করিতেন। যাহাতে সাহাবাগণও তাহার কর্ম ও সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকেন। এই বিধানের আলোকেই হযরত উমর (রা) আহত হওয়ার পর অবস্থা আশংকাজনক পর্যায়ে পৌছিলে মৃত্যুর পূর্বে তাহার পরে কাহাকে আমীরুল মুমিনীন নির্বাচিত করা হইবে সেই জন্য ব্যাপারটি নিষ্পত্তি করার জন্য বিশিষ্ট ছয়জন সাহাবীকে হযরত যুবাইর, হযরত সা“আদ ও হযরত আব্দুর রহমান ইবন আওফ (রা)। হযরত উমর (রো) মৃত্যুবরণ করিলে এই সাহাবী ছয়জন পরামর্শের মাধ্যমে পরবর্তী আমীরুল মু'মিনীন হিসাবে হযরত উসমান (রা)-কে নির্বাচিত করেন। যাহারা আল্লাহ্কে বিশ্বাস করে এবং তাহার উপর নির্ভর করে তাহাদিগের আর একটি গুণ হইল ১১৪৮১: ১৮:59 (০) ₹ তাহাদিগকে আমি যে জীবনোপকরণ দিয়াছি তাহা হইতে তাহারা ব্যয় করে। অর্থাৎ, সহনশীলতা ও সহমর্মিতাবোধে উজ্জীবিত হইয়া নৈতিক দাবীতে অভাবী মানুষকে তাহারা সাহায্য করে। পরিশেষে বলা হইয়াছে যে, ০৫৮৯3: ৮১116১2৮51101 9209 এবং যাহারা অত্যাচারিত হইলে প্রতিশোধ গ্রহণ করে। অর্থাৎ অত্যাচার করিলে অত্যাচারীর প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা তাহারা রাখে । মজলুমকে জালিমের কবল হইতে তাহারা যুক্ত করিতে পারে । শুধু তাহাই নহে জালিমকে কঠোর শিক্ষা দেওয়ার ক্ষমতা তাহারা রাখে এবং প্রয়োজনে তাহারা জালিমের শিক্ষা দিয়াও থাকে। কিন্তু তাহাদিগের স্ববচেয়ে বড় গুণ হইল প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তাহাদিগের থাকা সত্তেও অধিকাংশ ক্ষেত্রে তাহারা পরাজিত জালিমকে ক্ষমা করিয়া দেয়।
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।