Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর সর্বোত্তম আয়াতটি এবং সেই আয়াতটির ব্যাখ্যায় রাসূলুল্লাহ্‌ (সা) কি ভাষ্য প্রদান করিয়াছিলেন তাহা ? অতঃপর তিনি আয়াতটি পাঠ করেন £ ৮১৫১০৪০8 ০৪৪৮০১৮০4 আলী (রা) বলেন, আয়াতটি পাঠ করিয়া রাসূলুল্লাহ (সা) আমাকে বলেন, হে আলী! আমি ইহার ব্যাখ্যা তোমাকে বলিব? শুন, যত রোগ, বিপদ ও ভোগান্তি তোমাদিগের উপর আপতিত হয় তাহা তোমাদিগেরই হাতের কামাই বৈ কি ? আল্লাহ্‌ অত্যন্ত ধৈর্যশীল । তিনি এই সব শাস্তি পরকালে দিবেন । আর তিনি যে পাপ দুনিয়াতে মাফ করিয়া দিয়াছেন, সেই মাফকৃত পাপের জন্য বান্দাকে পুনরায় শাস্তি ভোগ করানো, ইহা করুণাময় আল্লাহ্‌র পক্ষে সম্ভব নহে। ইমাম আহমদ (€র) ....আলী (রা) হইতে মওকুফরূপে অনুরূপ বর্ণনা করিয়াছেন। অনুরূপ একটি মওকুফ সুত্রে ইবৃন আবু হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র) ....আবূ জুহাইফা (র) হইতে বর্ণনা করেন যে, আবু জুহাইফা রে) বলেন, একদা আমি হযরত আলী (রা)-এর নিকট প্রবেশ করিলে তিনি আমাকে বলেন, আমি তোমাদিগকে এমন একটি হাদীস শুনাইব কি যাহা প্রত্যেকের জানা থাকা একান্ত জরুরী । তাহার এই জিজ্ঞাসার প্রেক্ষিতে আমরা তাহাকে তাহা বলিতে অনুরোধ করিলে তিনি এই আয়াতটি তিলাওয়াত করেন যে, -১৫ ১০9১০৫১1০০৫ ০৯৪১০০১০৮৭৭ অতঃপর বলেন, প্রত্যেককে আল্লাহ্‌ তাআলা তাহার কৃতকর্মের জন্য বিপদ-আপদ দিয়া থাকেন। আল্লাহ্‌ তা'আলা অত্যন্ত ধৈর্যশীল । তিনি কিয়ামতের দিন এই সব পাপের জন্য আবার শাস্তি দিবেন না ॥তবে আল্লাহ্‌ তা'আলা মানুষের অনেক পাপ ক্ষমা করিয়া দেন। আর এই সব ক্ষমাকৃত পাপের পুনরুল্েখ করিয়া কিয়ামাতের দিন বান্দাকে শাস্তি দেওয়া হইতে আল্লাহ্‌ অতি মহান। ইমাম আহমদ (€র) .... ইব্ন আবূ সুফিয়ান ওরফে মুআবিয়া (রা) বর্ণনা করেন . যে, ইব্‌ন আবু সুফিয়ান ওরফে মুআবিয়া (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট শুনিয়াছি, তিনি বলিয়াছেন ৪ “মু'মিন ব্যক্তি শরীরে এমন কোন অসুস্থতা ভোগ করে না যাহার বদলায় আল্লাহ্‌ তাহার পাপমোচন করিয়া না দেন।” ইমাম আহমদ রে) ....আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আয়িশা রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “যখন ঈমানদার ব্যক্তির পাপ বৃদ্ধি পায় এবং যদি উহার কাফ্ফারার কোন পন্থা না থাকে, তখন আল্লাহ্‌ তা'আলা তাহাকে দুঃখ ও চিন্তার মধ্যে নিক্ষিপ্ত করেন। আর ইহা তাহার পাপের কাফ্ফারা হিসাবে পরিগণিত হয়।”

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।