Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর ইহার পর হুসাইন (র) তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে যায়দ! রাসূলুল্লাহ সো)-এর আহলে বাইত কাহারা? রাসূলুল্লাহ (সা)-এর স্ত্রীগণ কি তাহার আহলে বাইতের অন্তর্ভূক্ত নয়? তিনি বলিলেন, হা, রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীগণও তাহার আহলে বাইতের অন্তর্ভুক্ত । তবে আহলে বাইত হইলেন তাহারা যাহাদিগের উপর “সাদকা' গ্রহণ করা হারাম করা হইয়াছে। তাহাদের সকলে আহলে বাইতের মধ্যে গণ্য । তিনি জিজ্ঞাসা আলে জাফর ও আলে আব্বাস (রো) প্রমুখ । তিনি আবার জিজ্ঞীসা করিলেন, ইহাদিগের সকলের উপর “সাদকা' গ্রহণ করা হারাম করা হইয়াছে? তিনি বলিলেন, হা । মুসলিম ও নাসায়ী...ইয়াধীদ ইব্‌ন হাব্বানের সুত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী রে) ....যায়দ ইব্ন আরকাম (রা) হইতে বর্ণনা করেন যে, যায়দ ইব্ন আরকাম (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সো) বলিয়াছেন ঃ “আমি তোমাদিগের মধ্যে এমন জিনিস রাখিয়া যাইতেছি তাহা যদি তোমরা মযবৃতভাবে আকড়ইয়া ধর, তবে আমার অবর্তমানেও তোমরা পথভ্রষ্ট হইবে না। ইহার প্রথমটি দ্বিতীয়টির চেয়ে গুরুতৃপূর্ণ। অর্থাৎ কিতাবুন্াহ-_তথা একটি খোদায়ী রশি, যাহা আকাশ হইতে পৃথিবী পর্যন্ত দীর্ঘ সূত্রে ঝুলত্ত গ্রথিত। আর দ্বিতীয়টি হইল, আমার আহলে বাইত। এই দুইটি পরম্পরে কখনো পৃথক হইবে না যতদিন না উভয়ে হাওযে কাওছারের তীরে আমার সহিত সাক্ষাৎ করিবে । অতঃপর লক্ষণীয় বিষয় হইবে, আমার অবর্তমানে এই দুইটি বিষয়ের কতটুকু আমল কর।” এই রেওয়ায়েতটি একমাত্র তিরমিযীই বর্ণনা করিয়াছেন এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব । অতঃপর তিরমিযী রে) ....জাবির ইব্ন আব্দুল্লাহ্‌ রো) হইতে বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে বিদায় হজ্জের দিন আরাফাত ময়দানে স্বীয় উষ্্রী “কসওয়া'র পিঠে বসিয়ে ভাষণ দিতে আমি শুনিয়াছি। তিনি বলিতেছিলেন £ “ হে লোক সকল! আমি তোমাদিগের মধ্যে দুইটি জিনিস রাখিয়া যাইতেছি; যদি তোমরা উহা আকড়াইয়া ধর তবে তোমরা পথভ্রষ্ট হইবে না। যাহার একটি হইল কিতাবুল্নাহ্‌ এবং অপরটি হইল আমার আহলে বাইতের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন।” এই হাদীসটি একমাত্র তিরমিযী রে) বর্ণনা করিয়াছেন এবং তিনি মন্তব্য করিয়াছেন যে, হাদীসটি হাসান ও গরীব । এই বিষয়ের উপর এই ধরনের হাদীস আবূ যর, আবু সাঈদ, যায়দ ইবন আরকাম ও-হ্যাইফা ইব্‌ন আসাদ (রো) হইতেও রেওয়ায়েত করা হইয়াছে। অতঃপর তিরমিযী (রে) ...আব্দুল্নাহ্‌ ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। আব্দুল্লাহ্‌ ইব্ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “আল্লাহ্‌ তা“আলার নিয়ামত ভোগ করিয়া তোমরা তাহাকে ভালবাস এবং আল্লাহ্‌ তা“আলাকে ভালবাসার জন্য তোমরা আমাকেও ভালবাস। আর আমাকে ভালবাসার দাবীতে তোমরা আমার

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।