Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা শূরা ৪৭ সহীহ হাদীসে উল্লেখিত হইয়াছে যে, আবু বকর সিদ্দীক (রো) আলী (রা)-কে বলেন, “আমি আমার আত্মীয়দিগের চেয়ে রাসূলুল্লাহ্‌ সো)-এর আত্মীয়দিগকে অধিক ভালবাসি ।' উমর ইব্‌ন খাত্তাব (রা) আব্বাস (রা)-কে বলিয়াছিলেন, “তোমার ইসলাম গ্রহণ করা আমার নিকট আমার পিতা খাত্তাবের ইসলাম গ্রহণ করার চেয়েও প্রিয়। কেননা রাসূলুল্লাহ সো)-এর নিকট খান্তাবের ইসলাম গ্রহণ করার চেয়ে তোমার ইসলাম গ্রহণ করা অধিক প্রিয় ছিল।' | অতএব প্রত্যেকের উচিত আবু বকর (রা) ও উমর (রা)-এর মত রাসূল (সা)-এর আত্মীয়-স্বজনকে সবচেয়ে বেশী ভালবাসা ও শ্রদ্ধা করা । যেমন- তাহারা করিতেন এই জন্যই তাহারা নবী ও রাসূলগণের পরে সকল সাহাবা ও মুমিনদিগের মধ্যে সর্বাপেক্ষা উত্তম এবং শ্রেষ্ঠ। ইমাম আহমদ (€র) ...... ইয়াধিদ ইব্‌ন হাইয়্যান (র) হইতে বর্ণনা করেন। ইয়াধিদ ইব্‌ন হাইয়্যান ও উমর ইব্‌ন মুসলিম (র) হযরত যায়দ ইব্ন আরকম (রা)-এর সহিত সাক্ষাৎ করিলাম । আমাদিগের সংগী হুযাইন রে) হযরত যায়দ ইব্‌ন আরকম (রা)-কে বলিলেন, “হে যায়দ! আপনি ভাগ্যবান । রাসূলুল্লাহ (সা)-কে আপনি আর স্বচক্ষে দেখিয়াছেন, তাহার কথা আপনি শুনিয়াছেন, তাহার সহিত যুদ্ধে অংশ গ্রহণ করিয়াছেন এবং তাহার সহিত সালাত আদায় করার সৌভাগ্য :লাভ করিয়াছেন। হে যায়দ! আপনি অনেক কল্যাণই অর্জন করিয়াছেন। আপনি আমাদিগকে রাসূল (সা) হইতে শ্রবণকৃত কোন হাদীস বলিবেন কি?' অতঃপর তিনি বলিয়াছেন, হে ভ্রাতুষ্পুত্র! বয়স আমার অনেক হয়েছে, রাসূলুল্লাহ (সা)-ও বহুদিন হয় ইন্তেকাল করিয়াছেন। তাহার নিকট হইতে শুনা কিছু হাদীস এখন ভুলিয়া গিয়াছি। তবে আমি যাহা বলিব তাহা তোমরা মান্য করার ইচ্ছা নিয়া শুনিবে। নতুবা কেবল শুনিয়া যাওয়ার ইচ্ছায় শুনিয়া আমাকে কষ্ট দিবে না। এই কথা বলিয়া তিনি বলিলেন, 'একবার রাসূলুল্লাহ (সা) মন্ধা ও মদীনার মধ্যবতী “খুম' নাম উপত্যকায় দাড়াইয়া আমাদিগের উদ্দেশ্যে এক ভাষণ দেন। আল্লাহ্‌র সানা ও প্রশংসা এবং নসীহত বর্ণনা করিয়া তিনি বলেন ঃ “হে লোক সকল! আমি একজন মানুষ বটে । কিন্তু এই মুহূর্তে আল্লাহ্র কোন দূত আসিয়া আমাকে আদেশ করিলে উহা আমি গ্রহণ করিয়া নিব। আমি তোমাদিগের নিকট দুইটি জিনিস রাখিয়া যাইতেছি, যাহার একটি হইল আন্লাহর কিতাব । যাহাতে থাকিবে ।” এই ব্যাপারে তিনি উৎসাহমূলক আরো অনেক কথা বলার পর বলিলেন, দ্বিতীয়টি হইল আমার আহলে বাইত । আমার আহলে বাইতের সহিত ব্যবহারের ব্যাপারে আমি তোমাদিগকে আল্লাহর স্মরণ করাইতেছি। (তোমরা তাহাদিগকে সম্মান ও শ্রদ্ধার নজরে দেখিবে)।”

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।