0০011191115 ৩৯৬ | ৃ তাফসীরে ইব্ন কাছীর ইমাম আবূ দাউদ (র).... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন। আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্ সো) বলিয়াছেন £ মুসলমানের উপর মুসলমানের সম্পদ নষ্ট করা, মানহানী করা ও প্রাণের ক্ষতি করা হারাম। একজন মানুষের নিকৃষ্ট হওয়ার জন্য তাহার মুসলমান ভাইয়ের তাচ্ছিল্য করাই যথেষ্ট । উসমান ইব্ন. আবু শায়বা (র)..... আবু বুরদাহ বালবী (রা) হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন £ হে এ সব লোক! যাহারা মুখে ঈমান ' আনিয়া; কিন্তু ঈমান অন্তরে প্রবেশ করে নাই, তোমরা মুসলমানের গীবত করিও না, তাহাদের গোপন দোষ খুঁজিয়া বেড়াইও না। কারণ যে মুসলমানের গোপন দোষ খুঁজিয়া বেড়ায় আল্লাহ্ তাহার গোপনীয়তা প্রকাশ করিয়া দেন। আর আল্লাহ্ যাহার গোপনীয়তা ফাস করেন তাহাকে তিনি তাহারই গৃহে অপদস্ত করিয়া ছাড়েন। হাকিম আবু ইয়ালা (র) তাহার মসনাদ গ্রন্থে বারা ইবৃন আযিব (রা) হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (সা) একদিন আমাদের ভাষণ দান করেন। পর্দার আড়াল হইতে মহিলারাও তাহা শুনিতে পান । তিনি বলেন ঃ “হে এ সব লোক! যাহারা মুখে ঈমান _আনিয়াছ কিন্তু ঈমান অন্তরে প্রবেশ করে নাই, তোমরা মুসলমানের গীবত করিও না এবং তাহাদের চাপাদোষ খুঁজিয়া ফিরিও না। কারণ যে তাহার ভাইয়ের চাপা দোষ খুজিয়া ফিরে আল্লাহ্ তাহার অপ্রকাশিত দোষ প্রকাশ করিয়া দেন। আল্লাহ্ যাহার দোষ প্রকাশ করেন, তাহাকে তিনি তাহার ঘরের ভিতরই অপদস্ত করিয়া ছাড়েন।” আবূ বকর আহমদ ইব্ন ইবরাহীম আল ইসমাঈলী (রে) ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন।.ইব্ন উমর (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, 'হে এ সকল লোক! যাহারা মুখে ঈমান আনিয়াছ, কিন্তু ঈমান অন্তরে প্রবেশ নাই, তোমরা মুসলমানের গীবত করিও না এবং তাহাদের গোপন দোষ তালাশ করিয়া ফিরিও না। কারণ যে মুসলমান মুসলমানের দৌষ খুঁজিয়া বেড়ায় আল্লাহ্ তাহার দোষ প্রকাশ করিয়া দেন। আর আল্লাহ্ যাহার দোষ প্রকাশ করেন ঘরের অভ্যন্তরে হইলেও তিনি তাহাকে লাঞ্কিত করেন।' বর্ণিত আছে হযরত ইব্ন উমর (রা) একদিন কা'বার প্রতি তাকাইয়া বলিলেন, “কত মহান তুমি! কত বড় তোমার মর্যাদা! কিন্তু আল্লাহ্র নিকট মুমিনের মর্যাদা তোমা অপেক্ষা অনেক বেশী ।' আবু দাউদ (র).... মিসওয়ার (র) হইতে বর্ণনা করেন। মিসওয়ার রে) বলেন, নবী (সা) বলিয়াছেন, যে ব্যক্তি কোন মুসলিমকে প্রতারণা করিয়া এক গ্রাস খাদ্য আহার করিল, আল্লাহ্ তাহাকে জাহান্নামে অনুরূপ এক গ্রাস খাদ্য আহার করাইবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমকে ধোকা দিয়া কাপড় পরিধান করিল, আন্নাহ্ তাহাকে জাহান্নামে অনুরূপ একটি কাপড় পরিধান করাইবেন। আর যে ব্যক্তি দুনিয়ায় লোক দেখানোর জন্য কোন কাজ করিবে আল্লাহ্ তাহাকে কিয়ামতে লোক দেখানোর জন্য অনুরূপ করিবেন। |
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।