Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা হুজুরাত | ৩৯৫ এমন দোষ যথেষ্ট! অর্থাৎ সফিয়্যা বেঁটে হওয়ার প্রতি ইংগিত করিয়াছেন । ইহা শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “তুমি এমন একটি কথা বলিয়াছ যাহাকে সমুদ্রের পানির সহিত মেশানো হইলে মিশিয়া যাইত ।” ইমাম তিরমিযী (র).... আয়িশা (রা) হইতে এ হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং ইব্‌ন জারীর (র) হাস্সান ইব্‌ন মুখারিক (র) হইতে বর্ণনা করেন । হাস্সান ইবনে মুখারিক (র) বলেন, জনৈকা মহিলা একদিন হযরত আয়িশা (রা)-এর নিকট আসে । আলোচনা শেষে উঠিয়া রওয়ানা করিলে আয়িশা (রা)-এর হাত দ্বারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি ইংগিত করিলেন অর্থাৎ বুঝাইতে চাহিলেন যে, মহিলাটি খাটাকৃতির ৷ রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “তুমি তাহার গীবত করিলে ।' গীবত সর্বসম্মতিক্রমে হারাম । ইহাতে কাহারো কোন দ্বিমত নাই। তবে বৃহৎ স্বার্থ বর্ণনাকারী রাবীদের চরিত্র পর্যালোচনা ও দোষ-গুণ আলোচনা এবং উপদেশ প্রদান করা । যেমন জনৈক পাপাচারী ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত সাক্ষাৎ করার অনুমতি চাইলে তিনি বলিলেন, তাহাকে আসিতে দাও । এই সমাজপতি লোকটি বড়ই খারাপ । অন্য হাদীসে আছে যে, মুআবিয়া ও আবুল জাহম (রে) ফাতিমা বিনতে কায়স (রা)-কে বিবাহের প্রস্তাব দিলে রাসূলুল্লাহ্‌ (সা) ফাতিমাকে বলিলেন, “মুআবিয়া তো কপর্দকহীন। আর আবুল জাহ্‌ম সে তো কীধ হতে লাঠি নামায় না।' আর এই হারামও অত্যন্ত কঠোর ও ভয়াবহ । আল্লাহ্‌ তা'আলা গীবত করাকে মৃত মানুষের গোশ্ত ভক্ষণ করার সহিত তুলনা করিয়াছেন। যেমন তিনি বলেন ঃ ০ ২৯২-২১৫- (5: 4:1৯ 08151 8১০ 'তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভ্রাতার গোশৃত ভক্ষণ করিত চাহিবে?' অর্থাৎ মরা মানুষের গোশ্ত খাওয়াকে স্বভাবত যেমন তোমরা অপছন্দ কর, তেমনি শরীয়াতের বিধান হিসাবে গীবত করাকেও অপছন্দ কর। কারণ ইহার পরিণাম ও শাস্তি উহার তুলনায় কঠোর ও ভয়াবহ । উন্লেখ্য যে, আল্লাহ্‌ তা'আলা মানুষের মনে গীবত সম্পর্কে ঘৃণা সৃষ্টি এবং সাবধানতা অবলম্বনের নিমিত্ত ইহা বলিয়াছেন। যেমন রাসূলুল্লাহ্‌ সো) দান করিয়া আবার ফেরত নেয়ার ব্যাপারে বলিয়াছেন, “যে এমন করে সে এ কুকুরের. ন্যায় যে বমি করিয়া পুনরায় উহা খাইয়া ফেলে। একাধিক সূত্রে সিহাহ, হিসান ও মাসানীদ গ্রন্থের বহু হাদীসে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের ভাষণে বলিয়াছেন, তোমাদের এই শহর মক্কা নগরীতে, এই. হজ্জের মাসে এই দিনটির মর্যাদার ন্যায় তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান মর্যাদা সম্পন্ন বস্তু, তার ক্ষতিসাধন হারাম । :

— পৃষ্ঠা ৩৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।