0০011191115 সূরা হজুরাত ৩৯৩ তিন দিনের উপরে নিজের ভাইয়ের সহিত কথাবার্তা বর্জন করা কোন মুসলমানের জন্য বৈধ নহে । ইমাম মুসলিম ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম তাবরানী হারিসা ইব্ন নু“মান (র) হইতে বর্ণনা করেন। হারিসা ইব্ন নু'মান (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, তিনটি দোষ আমার উম্মতের সহিত জড়াইয়া রহিয়াছে। অশুভ লক্ষণ গ্রহণ, হিংসা ও কুধারণা। শুনিয়া এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, কাহারো মধ্যে এই দোষগুলি থাকিলে দূর করিবার উপায় কি? হে আল্লাহ্র রাসূল! রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, মনে হিংসা আসিলে আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা কর, অন্তরে কাহারো প্রতি কুধারণা জন্মিলে বিশ্বাস করিও না আর কোন অশুভ লক্ষণ দেখা দিলে উহা উপেক্ষা করিয়া সামনে চলিতে থাক। ইমাম আবু দাউদ (র).... যায়েদ (রা) হইতে বর্ণনা করেন। ইব্ন মাসউদ (রা)-এর নিকট উপস্থিত এক ব্যক্তি সম্পর্কে বলা হইল, অমুকের দাড়ি হইতে মদ ঝরিতেছে। শুনিয়া ইবৃন মাসউদ (রা) বলিলেন, অন্যের গোপন দোষ তালাশ করিতে আমাদিগকে বারণ করা হইয়াছে। কিন্তু কাহারো কোন দোষ প্রকাশ পাইয়া গেলে টারিনাররারা গা যারা রাধার হারা অলীদ ইব্ন উকবা ইব্ন আবূ মুআইত উল্লেখ করিয়াছেন। ইমাম আহমদ (র) উকবার কেরানী দুজায়ন রে) হইতে বর্ণনা করেন যে, দুজায়ন (র) বলেন, আমি একদিন উকবাকে বলিলাম, আমাদের কিছু.-প্রতিবেশী মদ পান করে। আমি ইহাদিগকে পুলিশে ধরাইয়া দিতে চাই, আপনি কি বলেন? উকবা বলিলেন, না, তাহা করিও না। তাহাদের উপদেশ দাও ও ভীতি প্রদর্শন কর। সেই তাহাই করিল, কিন্তু ফল হইল না, তাহারা সতর্ক হইল না। এইবার দুজায়ন আসিয়া বলিল, আমি তো উহাদিগকে নিষেধ করিয়াছি, কিন্তু তাহারা বিরত হইল না। আমি পুলিশ ডাকিয়া তাহাদের ধরাইয়া দিব। উকবা (রা) বলিলেন, কপাল পোড়া! তাহা করিও না। আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, একজন মুমিনের দোষ গোপন রাখিল, সে যেন জীবন্ত প্রোথিত একটি কন্যাকে কবর হইতে তুলিয়া জীবন্ত করিল । সুফিয়ান সওরী (র) রাশিদ ইব্ন সাদ-এর সূত্রে মুআবিয়া রো) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলিতে শুনিয়াছি, তুমি যদি মানুষের গোপন দোষ খুঁজিয়া বেড়াও, তাহা হইলে তাহাদের তুমি ধ্বংস করিবে কিংবা বলিলেন, “তাহাদের তুমি প্রায় ধ্বংস করিয়া ফেলিবে ।' আবু দাউদ (র).... জুবায়র ইব্ন নুফায়র, কাছীর ইব্ন মুররা, আমর ইব্ন আসওয়াদ, মিকদাম ইব্ন মাদীকারিব ও আবু উমামা (রা) হইতে বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, শাসক যখন প্রজা. সাধারণের দোষ খুঁজিয়া বেড়ায় তখন জনগণের অশান্তি ও অধঃপতন অনিবার্য হইয়া দীড়ায় । ।১-...২$%9 অর্থাৎ তোমরা একে ইবধনে কাছীর ১০ম খণ্ড--৫০
— পৃষ্ঠা ৩৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।