Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৯২ তাফসীরে ইব্‌ন কাছীর ১২. হে মুমিনগণ! তোমরা বহুবিধ অনুমান হইতে দূরে থাক । কারণ অনুমান কোন ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। তোমাদিগের মধ্যে কি কেহ তাহার মৃত ভ্রাতার গোশ্ত ভক্ষণ করিতে চাহিবে? বস্তুত তোমরা আল্লাহকে ভয় কর; আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু । তাফসীর £ এই আয়াতে আল্লাহ তা'আলা তাহার ঈমানদার বান্দাদিগকে বহুবিধ অনুমান তথা অহেতুক অপবাদ এবং পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং অপরাপর সকল লোকের বিরুদ্ধে অথবা খিয়ানতের অভিযোগ প্রদান হইতে সতত দূরে থাকার আদেশ দিয়াছেন ! কারণ এই ধরনের বেশীর ভাগ অনুমানই নিছক পাপ হইয়া থাকে । তাই সাবধানতাবশত উহা পরিহার করিয়া চলা কর্তব্য আমীরুল মু'মিনীন. হযরত উমর (রা) সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেন, তোমার.মু'মিন ভাইয়ের মুখ নিঃসৃত কথায় যথাসম্ভব ভালো ছাড়া মন্দ ধারণা করিও না। অর্থাৎ কোন মুসলমানের মুখের কথার ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত ভালোর দিকে নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত মন্দ অনুমান করিতে উমর (রা) জোরালোভাবে নিষেধ করিয়াছেন। ইব্‌ন মাজাহ্‌ (র) .... আব্দুল্লাহ্‌ ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করেন। আব্দুল্লাহ্‌ ইবৃন উমর (রা) বলেন, আমি একদিন নবী করীম (সা)-কে দেখিলাম যে, তিনি কা'বা তাওয়াফ করিবার 'সময় বলিতেছেন, কত সুন্দর তুমি, কত সুন্দর তোমার ঘ্বাণ! কত মৃহান তুমি, কত বড় তোমার মর্যাদা! আমি সেই সত্তার শপথ করিয়া বলিতেছি খাহার হাতে আমার প্রাণ । মু'মিনের মর্যাদা আল্লাহ্‌র নিকট অবশ্যই তোমার চেয়ে আরো বড়। মুমিনের নিন্দা করা আর মু'মিন সম্পর্কে ভালো ছাড়া খারাপ ধারণা করার তো কোন অবকাশই নাই । এই সূত্রে একা ইবৃন মাজাহ্‌ (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম মালিক (র) .... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলিয়াছেন, তোমরা মন্দ ধারণা হইতে সতত বিরত থাক । কারণ মন্দ ধারণা সবচেয়ে মিথ্যা বিষয়। অপরের ছিদ্রান্েষণ করিও না, গুপ্তচর বৃত্তি করিও না, দু'জনের ক্রয়-বিক্রয়ের সময় পাশের থেকে মূল্য বাড়াইয়া প্রতারণা করিও না, একে অপরের সহিত হিংসা করিও না, পরস্পর বিদ্বেষ রাখিও না, সম্পর্ক ছিন্ন করিও না। সর্বোপরি হে আল্লাহর বান্দাগণ! তোমরা ভাই ভাই হইয়া জীবন যাপন কর। : ইমাম বুখারী রে) আব্দুল্লাহ্‌ ইবৃন ইউসুফ (র) হইতে ইমাম মুসলিম ইয়াহইয়া ইব্‌ন ইয়াহ্‌ইয়া (র) হইতে ও আবূ দাউদ (র) শাবী ও মালিক (র) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। সুফিয়ান সওরী (র) যুহরী (র) সূত্রে আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “তোমরা একে অপরের সম্পর্ক ছিন্ন করিও না, পরস্পর বিদ্বেষ রাখিও না, হিংসা করিও না ।' পরস্পর ভাই ভাইরূপে জীবন যাপন কর । আর

— পৃষ্ঠা ৩৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।