0০011191115 ৩৮৮ তাফসীরে ইব্ন কাছীর তাকাইতে থাকেন। অতঃপর বলিলেন, আমার এই সন্তান একদিন সর্দার হইবে । আর আন্রাহ ইহার মাধ্যমে মুসলমানদের বড় দুইটি দলের মাঝে মীমাংসা করিয়া দিবেন । অবশেষে ঠিক তাহাই হইল। দীর্ঘ ও ভয়াবহ লড়াইয়ের পর আল্লাহ্ তাআলা তাহার মাধ্যমে শাম (সিরিয়া) ও ইরাকবাসীদের মাঝে মীমাংসা করিয়া দেন। টৈ|| (০৯ ১1 ৬২৫ ১0 অর্থাৎ মীমাংসা করিয়া দেওয়ার পরও যদি এক দল অপর দলের উপর আক্রমণ করিয়া বসে, তাহা হইলে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ কর, যতক্ষণ না তাহারা আল্লাহ্ ও তাহার রাসূলের নিরাপত্তায় ফিরিয়া আসে .এবং সত্যকে মানিয়া লয় । যেমন সহীহ্ হাদীসে আছে যে, হযরত আনাস (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, জালিম হউক কিংবা মজলুম, তুমি তোমার ভাইয়ের সাহায্য কর। শুনিয়া আমি জিজ্ঞাসা করিলাম, মজলুমকে সাহায্য করার অর্থ আমরা বুঝিলাম কিন্তু জালিমকে সাহায্য করিব কি করিয়া? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন; 'জুলুম হইতে বিরত রাখাই জালিমকে তোমার সাহায্য করা ।' ইমাম আহমদ (রে) .... আনাস (রা) হইতে বর্ণনা করেন। আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) একদিন আব্দুল্লাহ ইব্ন উবাইর নিকট যান। তিনি যান গাধায় চড়িয়া আর সংগের মুসলমানরা পায়ে হাটিয়া। জমি ছিল লবনাক্ত। গন্তব্যস্থলে গিয়া পৌছিলে আব্দুল্লাহ ইব্ন উবাই বলিল, তুমি আমার নিকট হইতে সরিয়া যাও। তোমার গাধার দুর্গন্ধ আমার সহ্য হইতেছে না। শুনিয়া এক আনসারী সাহাবী বলিলেন, আল্লাহ্র রাসূলের গাধার গন্ধ তোমার গন্ধ হইতে অনেক সুঘাণ। এ কথা শুনিয়া আব্দুল্লাহ ইব্ন উবাইর দলের কিছু লোক চটিয়া যায়। দেখিতে না দেখিতে দুই দলের মধ্যে রীতিমত লাঠালাঠি-হাতাহাতি ও জুতা বিনিময় শুরু হইয়া যায়। আনাস (রা) বলেন, আমরা জানিতে পারিলাম যে, ইহাদের সম্পর্কেই ₹11..... ০৪০শ। ০৪ -৯৮৯০1৮ এ ১ মু'তামির ইব্ন সুলায়মান ও আবু মুতামির সূত্রে ইমাম বুখারী (র) সন্ধি অধ্যায়ে এবং ইমাম মুসলিম যুদ্ধ অধ্যায়ে হাদীসটি উল্লেখ করিয়াছেন । সাঈদ ইব্ন জুবায়র রে) বলেন, আউস ও খাররাজ এ দুই গোত্রের মাঝে একবার , লাঠালাঠি ও জুতা বিনিময় হইয়াছিল । সে প্রসংগে আল্লাহ্ তা'আলা এই আয়াত নাধিল করিয়া তাহাদের মাঝে মীমাংসা করিয়া দেওয়ার নির্দেশ দেন। সুদ্দী (র) বলেন, ইমরান নামক এক আনসারীর উম্মে যায়েদ নামক এক স্ত্রী ছিল। একদা স্ত্রী তাহার পিত্রালয়ে যাইতে চাইলে তাহার স্বামী তাহাকে নিজ ঘরের ক্ষুদ্র একটি প্রকোষ্ঠে আবদ্ধ করিয়া রাখে । এদিকে মহিলা বাপের নিকট সংবাদ পৌছাইয়া দিলে তাহারা আসিয়া তাহাকে বাহির করিয়া লইয়া যাইতে উদ্যত হয়। স্বামী তখন
— পৃষ্ঠা ৩৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।