001119115 ৩৮২ তাফসীরে ইব্ন কাছীর রাখিয়া দিব। আপনি অমুক সময় আমার কাছে একজন দূত পাঠাইয়া দিবেন, সে আদায়কৃত যাকাত আপনাকে আনিয়া দিবে । হারিস তাহাই করিলেন এবং যথারীতি যাকাত উসুল করিয়া নিজের কাছে জমা করিয়া রাখিয়া দিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ে রাসূলুল্লাহ্ (সা)-এর দূত না পৌছায় সে মনে মনে ভাবিল যে, আল্লাহ্ এবং তাহার রাসূল বোধ হয় আমার প্রতি অসন্তুষ্ট হইয়াছেন, এই জন্যই দূত পাঠাইতে বিরত রহিয়াছেন। এই ভাবিয়া তিনি সমাজের নেতৃস্থানীয় লোকদের ডাকিয়া বলিলেন, আমার নিকট হইতে যাকাতের পণ্য নিয়া যাইবার জন্য রাসূল (সা) অমুক সময় একজন দূত পাঠাইবেন বলিয়া আমাকে কথা দিয়াছিলেন। রাসূল (সা) তো ওয়াদা ভঙ্গ করিতে পারেন না। বোধ করি তিনি আমার প্রতি কোন কারণে অসন্তুষ্ট হইয়া থাকিবেন। অতএব চল, আমরা রাসূল (সা)-এর নিকট যাই । অপরদিকে রাসূলুল্লাহ্ সো) ওয়াদামত যথাসময়ে ওলীদ ইবৃন উকবাকে হারিসের নিকট পাঠাইয়া দিয়াছিলেন। রওয়ানা হইয়া কতটুকু আসিয়া অলীদ ভয়ে ফিরিয়া গিয়া রাসূলুল্লাহ্ (সা)-কে বলিল, হে আল্লাহ্র রাসূল! হারিস আমাকে যাকাতের মাল তো দেয়ই নাই বরং উল্টো আমাকে হত্যা করিতে উদ্যত হইয়াছে । শুনিয়া রাসূলুল্লাহ্ (সা) রাগিয়া যান এবং হারিসের উদ্দেশ্যে একটি বাহিনী প্রেরণ করেন। পথিমধ্যে তাহাদিগের সহিত হারিসের মুখোমুখি সাক্ষাৎ হইয়া যায়। দেখিয়া তাহারা বলিল, এই তো হারিস! বলিয়া তাহাকে তাহারা ঘিরিয়া ফেলে । হারিস জিজ্ঞাসা করিল, তোমরা কার কাছে প্রেরিত হইয়াছ? তাহারা বলিল, তোমার কাছে। জিজ্ঞাসা করিলেন কেন? বলিল, আল্লাহ্র রাসূল তোমার নিকট ওয়ালীদকে পাঠাইয়াছিলেন। তুমি নাকি তাহাকে যাকাত দিতে অস্বীকার করিয়াছ এবং তাহাকে হত্যা করিতে চাহিয়াছ? শুনিয়া স্তম্ভিত কণ্ঠে হারিস বলিলেন, "শপথ সেই সত্তার! যিনি মুহাম্মদ (সা)-কে নবী করিয়া পাঠাইয়াছেন। আমি কোন দিন তাহাকে দেখিও নাই আর সে আমার নিকট আসেও নাই ।” অবশেষে হারিস আসিয়া রাসূলুল্লাহ্ (সা)-এর সহিত সাক্ষাৎ করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি যাকাত দিতে অস্বীকার করিয়াছ এবং আমার দূতকে হত্যা করিতে চাহিয়াছ, কথাটা কি ঠিক? হারিস বলিলেন, না, যিনি আপনাকে সত্য করিয়া পাঠাইয়াছেন তাহার শপথ! আমি তাহাকে দেখিও নাই, সে আমার কাছে আসেও নাই । আমি তো আপনার দূতকে দেখিতে না পাইয়া আপনি আমার প্রতি অসন্তুষ্ট হইয়াছেন মনে করিয়া আবার আসিলাম। তখন || ৮ ১! (৮1০1 ০31 (421 আয়াতটি নাযিল হয়। ইব্ন আবূ হাতিম (র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। আর তাবরানীও বর্ণনা মিনি? রাগে রনি রা নার গা চর রি গারের নামটা হইল হারিস ইব্ন যিরার (রা)।
— পৃষ্ঠা ৩৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।