0০011191115 সুরা হুজুরাত ৩৮১ ৬. হে মু'মিনগণ! যদি কোন পাপাচারী তোমাদিগের নিকট কোন বার্তা কোন সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না কর, এবং পরে তোমাদিগের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। ৭. তোমরা জানিয়া রাখ যে, তোমাদিগের মধ্যে আল্লাহ্র রাসূল রহিয়াছেন; তিনি বহু বিষয়ে তোমাদিগের কথা শুনিলে তোমরাই কষ্ট পাইতে । কিন্তু আল্লাহ্ তোমাদিগের নিকট ঈমানকে প্রিয় করিয়াছেন এবং উহাকে তোমাদিগের হৃদয়গ্রাহী করিয়াছেন; কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে করিয়াছেন তোমাদিগের নিকট অপ্রিয় ৷ উহারাই সৎপথ অবলম্বনকারী । | ৮. ইহা আল্লাহ্র দান ও অনুগ্রহ; আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । তাফসীর ৪ এইখানে আল্লাহ্ তা'আলা সতর্কতা অবলম্বনের জন্য পাপাচার তথা দিয়াছেন। কারণ ফাসিক ব্যক্তি মিথ্যা কিংবা ভুল তথ্য পরিবেশন করিতে পারে। এমতাবস্থায় তাহার কথার উপর ভিত্তি করিয়া বিচার করিলে বিচারকের সিদ্ধান্ত অবাস্তব হওয়ার সম্তাবনাই বেশী । এই প্রকৃতির লোকেরা সমাজে বিশৃংখলা সৃষ্টি করিতে তৎপর থাকে । আর আল্লাহ্ পাক বিশৃংখলা সৃষ্টিকারী লোকের পথ অনুসরণ করিতে নিষেধ করিয়াছেন । এই আয়াতের উপর ভিত্তি করিয়া একদল আলিম অজ্ঞাত পরিচয় ব্যক্তির বর্ণনা গ্রহণ না করার মত পেশ করিয়াছেন। কারণ এমন ব্যক্তি ফাসিকও হইতে পারে। আরেক দল আলিম গ্রহণ করেন। তাহাদের বক্তব্য হইল, আল্লাহ্ তা'আলা আমাদিগকে হওয়া প্রমাণিত নয়। বুখারীর ব্যাখ্যায় ইলম অধ্যায়ে আমি এ মাসআলাটি বিস্তারিত আলোচনা করিয়াছি । | বহুসংখ্যক মুফাসসিরের অভিমত হইল এ আয়াতটি অলীদ ইব্ন উকবা ইব্ন আবু মু'আইত সম্পর্কে নাযিল হয়, যখন রাসূলুল্লাহ্ (সা) তাহাকে বনু মুস্তালিকের যাকাত উসুল কারা জন্য প্রেরণ করেন। একাধিক সূত্রে এই ঘটনাটি বর্ণিত হইয়াছে । ইমাম আহমদ রে) .... হারিস ইব্ন আবু যিরার খুযায়ী (রা) হইতে বর্ণনা করেন। হারিস ইব্ন যিরার (রা) বলেন, আমি একদা রাসূলুল্লাহ্ সো)-এর কাছে যাই । তিনি আমাকে ইসলামের দাওয়াত দেন। ইসলাম গ্রহণ করিয়া আমি মুসলমান হইয়া যাই । আমাকে যাকাতের কথা বলেন । তাহাও আমি মানিয়া লইলাম এবং বলিলাম, হে আল্লাহ্র রাসূল! আমাকে বিদায় দিন। নিজ সম্প্রদায়ের নিকট গিয়া তাহাদিগকে আমি ইসলামের প্রতি আহ্বান করিব এবং যাকাত আদায় করিতে বলিব। যে আমার
— পৃষ্ঠা ৩৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।