Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৭৬ তাফসীরে ইবৃন কাছীর বলিলেন, না তোমার বিরোধিতা করা আমার উদ্দেশ্য নহে। এই বলিয়া তাহাদের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হইয়া যায় এবং তাহাদের কণ্ঠস্বর উচু হইয়া যায়। এই প্রসংগে আলোচ্য আয়াতটি নাধিল হয় । আবূ বকর বাধ্যার (র)... , আবু বকর (রা) হইতে বর্ণনা করেন। আবু বকর (রা) বলেন, ₹11 13১ 1৮১৭ ১ ($1১ আয়াতটি নাধিল হওয়ার পর আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার সহিত আমি ঠিক গোপন আলোচনাকারীর ন্যায়ই কথা বলিব । ইমাম বুখারী (র) .... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন। আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) একদিন সাবিত ইবৃন কায়স (রা)-কে খোজ করেন। দেখিয়া এক ব্যক্তি বলিল, হে আল্লাহ্র রাসূল! আমি তাহাকে খুঁজিয়া বাহির করিয়া দিতে পারি। এই বলিয়া সে খোজ করিয়া দেখিতে পাইল যে, তিনি নিজ গৃহে মাথা ঝুঁকাইয়া বসিয়া রহিয়াছেন। লোকটি জিজ্ঞাসা করিল, ভাই আপনার খবর কি? তিনি বলিলেন, আমিই সেই অপদার্থ, যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্বরের উপর নিজের স্বরকে উচু করিত । আমার আমল সব বরবাদ হইয়া গিয়াছে। জাহান্নীম ছাড়া আমার উপায় নাই শুনিয়া লোকটি ফিরিয়া আসিয়া রাসূলুল্লাহ্‌ '(সা)-কে বলিল, সে এই এই বলিয়াছে। রাবী মুসা (র) বলেন, শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) মহা সুসংবাদ প্রদান করিয়া বলিলেন, তুমি আবার তাহার কাছে যাও এবং বল, তুমি জাহান্নামী নহ, তুমি জান্নাতী । এই সূত্রে ইমাম বুখারী একাই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) .... আনাস ইবৃন মালিক (রা) হইতে বর্ণনা করেন । আনাস (রা) বলেন, সাবিত ইব্‌ন কায়স ইব্‌ন শাম্মাস (রা) উচ্চস্বরে কথা বলায় অভ্যস্ত ছিলেন। উ 1৮২১ 1১:০1 ০:১1 (৫203 আয়াতটি নাধিল হইলে তিনি বলিলেন, আমিই সেই ব্যক্তি, যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্মুখে উচ্চস্বরে কথা বলিতাম। আমি জাহান্নামী । আমার সব আমল বরবাদ হইয়া গিয়াছে । এই বলিয়া তিনি স্বগৃহে চিন্তামনে বসিয়া রহিলেন। ইত্যাবসরে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে খোজ করিলে কতিপয় লোক তাহার কাছে যাইয়া বলিল, ভাই! রাসূলুল্লাহ্‌ (সা) তোমাকে খুঁজিতেছেন। তুমি এইখানে এইভাবে বসিয়া রহিয়াছ কেন? বলিলেন, আমিই সেই ব্যক্তি, যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কণ্ঠের উপর উচ্চ কণ্ঠে কথা বলিতাম। আমার সব আমল বরবাদ হইয়া গিয়াছে । আমি জাহান্নামী । শুনিয়া লোকেরা ফিরিয়া আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাহার বক্তব্য বিবৃত করিলে নবী করীম (সা) বলিলেন, না বরং সে জান্নাতী । আনাস (রা) বলেন, ইহার পর আমরা তাহাকে আমাদের সামনে হাটিতে দেখিতাম আর তাহাকে আমরা জান্নাতী লোক বলিয়া জানিতাম। অবশেষে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন।

— পৃষ্ঠা ৩৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।