Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা ফাত্হ, ৩৭১ কেহ কেহ বলিয়াছেন, সৎকর্ম দ্বারা অন্তরে নূর সৃষ্টি হয়, মুখমণ্ডলের ওজ্ভল্য বৃদ্ধি পায়, জীবিকায় স্বচ্ছলতা বৃদ্ধি পায় ও মানুষের অন্তরে ভালবাসা সৃষ্টি হয় । আমীরুল মু'মিনীন উসমান (রা) বলিয়াছেন, “কেহ গোপনে কোন ইবাদত করিলে আল্লাহ্‌ তাআলা তাহার মুখমণ্ডলে ও ভাষায় উহা প্রকাশ করিয়া দেন।' মোটকথা মনের গোপন বস্তু এক সময় চেহারায় প্রকাশ হইয়া যায়। অতঃপর ঈমানদারের গোপন কর্ম যখন একনিষ্ভাবে বিশুদ্ধরূপে আল্লাহ্ররই জন্য হয়, তখন আল্লাহ্‌ তাহার বাহিরটাকে মানুষের সামনে সুসংবদ্ধ ও সংশোধিত করিয়া দেন। এই _ প্রসংগে উমর ইবৃন খাত্তাব (রা) বলিয়াছেন যে, “যে ব্যক্তি তাহার ভিতরটাকে সংশোধিত করিবে. আল্লাহ্‌ তাআলা তাহার বাহিরটাকে সংশোধন করিয়া দিবেন ।' আবুল কাসিম তাবারানী (র) ..... জুন্দুব ইবৃন সুফিয়ান বাযালী (রো) হইতে বর্ণনা করিয়াছেন। জুন্দব ইবৃন সুফিয়ান বাযালী (র) বলেন, নবী করীম (সা) বলিয়াছেন, “কেহ মনোমধ্যে কোন কিছু গোপন করিলে আল্মাহ্‌ তা“আলা তাহাকে উহার চাদর পরাইয়া দেন। ভালো হইলে ভাল, মন্দ হইলে মন্দ ।” ইমাম আহমদ (র) ..... আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “তোমাদের কেহ যদি কোন জড় পাথরের মধ্যেও ইবাদত করে যাহার কোন দরজা-জানালা বা ছিদ্র নাই, তবুও তাহার আমল মানুষের সম্মুখে আত্মপ্রকাশ করিবে ।” ইমাম আহমদ (র) ..... ইব্ন আব্বাস (রা) হইত বর্ণনা করিয়াছেন । ইব্‌ন আব্বাস রো) বলেন, নবী করীম (সা) বলিয়াছেন, “সৎ কর্ম, সৎ চাল-চলন ও মিথ্যাচার নবুওয়াতের পচিশ ভাগের একভাগ 1” ইমাম আবু দাউদ (র) আব্দুল্লাহ্‌ ইবৃন মুহাম্মদ নুফায়লী (র)-এর সুত্রে যুহাইর হইতে উক্ত সনদে এই হাদীসটি বর্ণনা করি যাছেন। সাহাবায়ে কিরাম (রা)-এর নিয়ত ছিল খাঁটি, নির্ভেজাল, তাহাদের আমল ছিল মার্জিত ও রুচিশীল । যে কেহ তাহাদের চাল-চলন ও কর্মপদ্ধতি দেখিত, তাহারা মুগ্ধ হইয়া যাইত। ইমাম মালিক (রে) বলিয়াছেন, যে সকল সাহাবায়ে কিরাম (রা) শাম বিজয় করিয়াছিলেন তাহাদিগকে যখন তথাকার নাসারাগণ দেখিল তাহারা বলিয়া উঠিল, আল্লাহ্‌র শপথ! ইহারা আমাদের হাওয়ারীদের চেয়ে অনেক ভাল। বস্তৃত তাহারা যথার্থই বলিয়াছে। কারণ পূর্ববর্তী কিতাবসমূহে উম্মতে মুহাম্মদিয়াকে সম্মানিত জাতি আখ্যায়িত করা হইয়াছে আর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ জামাত হইল সাহাবায়ে কিরাম ১4০৪৪লাবাফ্রানন গান্ধী “ভাওরাতে চস এবং ইঞ্জিলেও।”

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।