0০011191115 ৩৬৬. তাফসীরে ইব্ন কাছীর করিয়াছেন । ইব্ন আব্বাস (রা) বলেন, নবী করীম (সা) বায়তুল্নাহ ও স্বাফা-মারওয়ায় সাঈ করিয়াছেন, যেন মুশরিকরা তাহার শৌর্য-বীর্য দেখিতে পায়। ইমাম বুখারী (র) আরো বিভিন্ন স্থানে এবং ইমাম মুসলিম ও নাসায়ী রে) সুফিয়ান ইবৃন উআইনা রর) সূত্রে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র) আরো বলেন, আলী ইব্ন আব্দুল্লাহ্ রে) ইব্ন আবু আওফা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইব্ন আবু আওফা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) যখন উমরাহ্ করিতে গেলেন, তখন আমরা তাহাকে মুশ্রিক যুবকদের থেকে গোপন করিয়া রাখিয়াছিলাম। তাহাদের কেহ কেহ রাসূলুল্লাহ্ সো)-কে উত্যক্ত করিতে চাহিয়াছিল। ইমাম বুখারী (র) একাই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম বর্ণনা করেন নাই । ইমাম বুখারী রে) আরে বলেন, মুহাম্মদ ইব্ন কাফি রে) .... ইব্ন উমর রো) হইতে বর্ণনা করিয়াছেন। ইব্ন উমর (রা) বলেন, রাসূলুল্লাহ্ সো) মক্কাভিমুখে রওয়ানা হন। পথিমধ্যে কুরাইশরা তাহাকে বাধা প্রদান করে। তাই তিনি হুদাইবিয়া নামক স্থানেই পশু কুরবানী করিলেন, মাথা মুগ্তিত করিলেন এবং সর্বশেষে মুশরিকদের সাথে এই শর্তে সন্ধি করিলেন যে, তিনি পরবর্তী বংসর আসিয়া নিরাপদে উমরাহ পালন করিবেন, কিন্তু কোষবদ্ধ তরবারী ব্যতীত অন্য কোন অস্ত্র তিনি সংগে আনিতে পারিবেন না। পরবর্তী বৎসর তিনি চুক্তি অনুযায়ী উমরাহ্ পালনের জন্য মন্কায় প্রবেশ করিলেন। তিনদিন অবস্থান করিবার পর মুশরিকরা তাহাকে চলিয়া যাওয়ার জন্য বলিলে তিনি চলিয়া যান। এই হাদীসটি মুসলিম শরীফেও আছে । ইমাম বুখারী (র) আরো বলেন, উবাইদুল্লাহ ইব্ন মুসা (র) .... বারা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। বারা রো) বলেন, রাসূলুল্লাহ্ সো) যিলকদ মাসে উমরাহ করিবার জন্য রওয়ানা হন। কিন্তু কুরাইশরা তাহাকে মন্কায় প্রবেশ করিতে দিতে অস্বীকার করে । অতঃপর পরবর্তী বৎসর তিন দিন মকায় অবস্থান করিতে পারিবেন এই শর্তে তাহাদের সাথে সন্ধি-চুক্তি স্বাক্ষরিত হয়। সন্ধিপত্রে লিখা হইয়াছিল যে, ইহা আল্লাহ্র রাসূল মুহাম্মদের স্বাক্ষরিত সন্ধিনামা। মুশরিকরা বলিল, আমরা তো ইহা বিশ্বাস করি না। আমরা যদি আপনাকে আল্লাহ্র রাসূল বলিয়া বিশ্বাস করিতাম, তাহা হইলে আমরা আপনাকে বাধা দিতাম না। আপনি বরং মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ্ লিখুন। রাসূলুল্লাহ্ সো) বলিলেন, আমি আল্লাহ্র রাসূল এবং আবদুল্লাহর পুত্র মুহাম্মাদ । অতঃপর তিনি আলী (রা)-কে বলিলেন, রাসূলুল্রাহ্ শব্দটি মুছিয়া ফেল। আলী (রা) বলিলেন, না, আল্লাহ্র শপথ! আমি উহা মুছিতে পারিব না। পরিশেষে রাসূলুল্লাহ্ সো) নিজেই লিখিলেন, (তিনি ভালো লিখিতে পারিতেন না) ইহা মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহর স্বাক্ষরিত চুক্তিনামা ৷ এই মর্মে যে, তিনি কোষমুক্ত তরবারী ব্যতীত কোন অন্ত্র লইয়া
— পৃষ্ঠা ৩৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।