Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা ফাত্হ ৩৬৫ অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) রুকনে আসওয়াদ চুমু খাইয়া রমযসহ তাওয়াফ করিলেন। রুকনে ইয়ামনী হইতে আড়াল হইয়া তিনি রুকনে আসওয়াদের দিকে হাটিয়া গেলেন। কুরাইশরা বলিল, তোমরা হাটিয়া চলিতে সন্তুষ্ট হও নাই । তোমরা হরিণের ন্যায় তাওয়াফ করিতেছ। এইভাবে তিনি কয়েকবার তাওয়াফ করেন। অবশেষে উহা সুন্নতে রূপান্তরিত হয়। আবূ তোফায়ল রে) বলেন, ইব্‌ন আব্বাস (রা) আমাকে বলিয়াছেন যে, নবী (সা) বিদায় হজ্জে উহা করিয়াছিলেন । ইমাম আহমদ (র) .... ইবন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন। ইব্ন আব্বাস (রা) বলেন, নবী করীম (সা)ও সাহাবাগণ যখন মক্কায় গমন করেন তখন তাহারা মদীনার জুরে খুবই দুর্বল ছিলেন। মুশরিকরা বলাবলি করিতে লাগিল যে, তোমাদের নিকট এমন একটি সম্প্রদায় আগমন করিতেছে ইয়াসরিব তথা মদীনার জর তাহাদিগকে দুর্বল করিয়া ফেলিয়াছে এবং উহাতে তাহারা খুবই দুর্ভোগ পোহাইতেছে। কুরাইশরা হাজরে আসওয়াদের এক পার্থ বসিয়া পড়িল। এদিকে আল্লাহ্‌ তা'আলা নবী (সা)-কে মুশরিকদের মন্তব্য সম্পর্কে অবহিত করেন। মুশরিকরা তাহাদের শৌর্য-বীর্য দেখিতে পায়। ফলে মুসলমানগণ তিনবার রমল করিলেন । অতঃপর রাসূলুল্লাহ্‌ সো) তাহাদিগকে দুই বুকনের মাঝে এমনভাবে হাটিবার জন্য নির্দেশ দেন যেন মুশরিকরা তাহাদিগকে দেখিতে না পায়। নবী করীম (সা) তাহাদিগকে সাত চক্কর রাম্ল পূর্ণ করিতে এইজন্য নিষেধ করিয়াছেন যেন তাহাদের কষ্ট না হয়। এই দৃশ্য দেখিয়া মুশরিকরা বলাবলি করিতে লাগিল যে, তোমরা কি ইহাদের সম্পর্কেই ধারণা করিয়াছিলে যে, রি সা ইহারা তো অমুক অমুকের চেয়েও বীর্ধবান। ইমাম বুখারী ও মুসলিম রে) স্বীয় সহীহ্দয়ে হাম্মাদ ইবন যায়দ রে) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। অন্য তরে আছে যে, নবী (সা) হুদাইবিয়ার পরবর্তী বছর যিলকদ মাসের চতুর্থ তারিখ যখন উমরাহ্‌ পালন করিতে মক্কায় আসিলেন, তখন মুশরিকরা বলাবলি করিতে লাগিল যে, তোমাদের নিকট এমন একটি দল আগমন করিতেছে, ইয়াসরিব তথা মদীনার জুর যাহাদিগকে দুর্বল করিয়া দিয়াছে। শুনিয়া নবী করীম (সা) সাহাবাদিগকে তিনবার রামূল করিবার নির্দেশ দিলেন। পূর্ণ সাতবার রামূল করিবার নির্দেশ এইজন্য দেন নাই যেন তাহাদের কষ্ট না হয়। ইমাম বুখারী (র) বলেন, হান্মাদ ইব্‌ন সালামা রে) ইব্ন আব্বাস রো) হইতে আরো বৃদ্ধি করিয়া বলিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) বলেন, হুদাইবিয়ার পরবর্তী বৎসর মক্কায় গমন করিয়া হুযূর (সা) বলিলেন, তোমরা রাম্ল কর। যেন মুশরিকরা সাহাবাদের শক্তি দেখিতে পায়। মুশরিকরা তখন কাইনুকার দিক হইতে আসিতেছিল। ইমাম বুখারী (র) আরো বলেন, মুহাম্মদ (র).... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।