Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৬৪ | তাফসীরে ইব্‌ন কাছীর আব্দুর রায্যাক রে)... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আনাস ইব্‌ন মালিক (রা) বলেন, উমরাতুল কাযায় রাসূলুল্লাহ্‌ (সা) মক্কায় প্রবেশ করিবার সময় আবদুল্নাহ্‌ ইব্ন রাওয়াহা (রা) তাহার সম্মুখে হাটিতেছিলেন। আরেক বর্ণনায় আছে যে, তিনি উদ্ত্রীর লাগাম ধরিয়া হাটিতেছিলেন। তখন তিনি বলিতেছিলেন ঃ 12১১ ০৪ ১০১৩] ০১ ১৪ *. ৭12১০ ১2১১৫]। ০45 ০5০১০৮9503 *4০5595015537 45353545708895 5 49৪০০৪৮ এ১/১১০১১/১ অর্থাৎ “ওহে কাফিরের দল! তোমরা আন্নাহ্‌র রাসূলের পথ ছাড়িয়া দাও। আন্মাহ্‌ কুরআনে বলিয়াছেন, সে ব্যক্তিই ধন্য আল্লাহ্র পথে যাহার জীবন উৎসগাঁত হইয়াছে। প্রভু হে! তাহার আহ্বানে আমি ঈমান আনিয়াছি। আমরা তাহারই নির্দেশে ও ইংগিতে তোমাদিগকে হত্যা করিয়াছি। আজ আমরা তোমাদের উপর এমন আঘাত করিব যাহাতে তোমাদের মাথার খুলি বিচ্ছিন্ন হইয়া যাইবে এবং বন্ধু বন্ধুর পরিচয় হারাইয়া ফেলিবে। | ইমাম আহমদ (র) .... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন । ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মাররুয্যাহরানে পৌঁছার পর সাহাবাগণ শুনিতে পাইলেন, কুরাইশরা বলাবলি করিতেছে যে, মুসলমানরা দুর্বল হইয়া পড়িয়াছে এবং কর্মক্ষমতা হারাইয়া ফেলিয়াছে। সাহাবাগণ বলিলেন, “ইয়া রাসূলাল্লাহ! আমরা যদি আমাদের কিছু পশু জবাহ্‌ করিয়া উহা আহার করি তাহা হইলে আগামী দিন তেজোদ্দীপ্ত অবস্থায় আমরা মক্কায় প্রবেশ করিতে পারিব।' রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, না উহা করিও না বরং তোমাদের সমুদয় পাথেয় একব্রিত করিয়া আমার নিকট উপস্থিত কর। তাহারা উহা করিল এবং সকলে উহা হইতে আহার করিল এবং বরকত লাভ করিল এবং প্রত্যেকে নিজ নিজ থলিয়া পুরিয়া লইল। তঃপর রাসূলুল্লাহ্‌ (সা) সম্মুখে অগ্রসর হইয়া মসজিদে প্রবেশ করিলেন । তখন চাদরটি বিছাইয়া তিনি শুইয়া পড়িলেন। অতঃপর বলিলেন, কুরাইশরা যেন আজ তোমাদের মধ্যে দুর্বলতা দেখিতে না পায়।

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।