001119115 ৩৬২ তাফসীরে ইব্ন কাছীর এবং তথাকার ইয়াহুদীদিগের উপর উহার রক্ষণাবেক্ষণের দায়িতৃভার অর্পণ করেন। বিনিময়ে উৎপন্ন ফসলের অর্ধেক তাহাদিগকে দেওয়া হয় । খায়বার অভিযানে আহলে হুদাইবিয়া ব্যতীত শুধুমাত্র হাবশা থেকে প্রত্যাগত জাফর ইব্ন আবূ তালিব (রা) ও তাহার সাথীবৃন্দ এবং আবু মুসা আশআরী (রা) ও তাহার সাথীবৃন্দই অংশগ্রহণ করিয়াছিলেন । ইহাদের কেহই অনুপস্থিত ছিলেন না। ইব্ন যায়দের মতে আবু দুজানা সিমাক ইবৃন খারশাহ রো) অংশ গ্রহণ করেন নাই। খায়বার বিজয়ের পর মুসলমানরা মদীনায় ফিরিয়া আসে । অতঃপর সপ্তম হিজরীর যিলকৃদ মাসে রাসূলুল্লাহ্ সো) আহলে হুদাইবিয়াদিগকে লইয়া উমরাহ্ পালনের উদ্দেশ্যে মককাভিমুখে রওয়ানা হন। যুলহুলাইফা নামক স্থানে আসিয়া তিনি ইহরাম বাধেন। কোরবানীর পশু সাথে করিয়াই লইয়া আসেন। উহাদের সংখ্যা ছিল ষাটটি উট; মতান্তরে সত্তরটি উট । অতঃপর তিনি তালবিয়া পাঠ করিলেন । সাথে সাথে সাহাবাগণও লাববাইক-এর সুর মুঙ্ছনায় আকাশ-বাতাস মুখরিত করিয়া সম্মুখ পানে অগ্রসর হইতে লাগিলেন। মাররুয্ যাহরান নামক স্থানের নিকট পৌছিয়া রাসূলুল্লাহ্ (সা) মুহাম্মদ ইব্ন সালামা (রা)-কে অশ্ব ও অস্ত্রসহ অগ্রে প্রেরণ করেন। মুশরিকরা তাহাকে দেখিয়া যারপর নাই সন্ত্রস্ত হইয়া পড়িল এবং ধারণা করিল যে, রাসূলুল্লাহ্ (সা) দশ বছর মেয়াদী যুদ্ধ বন্ধের চুক্তি ভঙ্গ করিয়া তাহাদিগের সাথে যুদ্ধ করিবার জন্য আসিয়াছেন। তাহারা আসিয়া মকার অন্যদেরকে সংবাদ দিল। অপরদিকে রাসূলুল্লাহ্ (সা) মাররুয্ যাহরানে আসিয়া অবস্থান করিলেন । তখন তিনি তীর কামান ও ধনুক সহ যাবতীয় অস্ত্র-শস্ত্র ইয়াজাজে পাঠাইয়া দিয়া মক্কার শর্তানৃযায়ী কোষবদ্ধ তরবারী সংগে লইয়া মক্কার উদ্দেশ্যে রওয়ানা হইলেন। কিছুদূর অগ্রসর হইবার পর পথিমধ্যে কুরাইশ কর্তৃক প্রেরিত মিকরায ইব্ন হাফস আসিয়া বলিল, মুহাম্মদ! আপনি চুক্তি ভঙ্গ করিবেন তাহাতো আমরা পূর্বে বুঝি নাই । রাসূলুল্লাহ্ সো) বলিলন, কি হলো? মিকরায বলিল, আপনি তীর ধনুক ও বিভিন্ন অস্ত্র লইয়া মক্কায় প্রবেশ করিয়াছেন। রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, আমি তো এগুলি ইয়াজাজে পাঠাইয়া দিয়াছি। মিকরায বলিল, তাহা হইলে আপনি অঙ্গীকার পালন করিয়াছেন । নবী করীম (সা)-কে আসিতে দেখিয়া কুরাইশদের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ক্ষোভে- দুঃখে মক্কা হইতে বাহির হইয়া গেল। যেন তাহাদের মহানবী (সা) ও তাহার সাথীদের মুখ দেখিতে না হয়। অন্যান্য নারী-পুরুষ ও শিশু-কিশোররা মহানবী (সা) ও তীহার নস লা সদন রা রিনার রাজিয়া নী ] মহানবী (সা) মঞ্ধায় প্রবেশ করিলেন। সাহাবীগণ তীহার সম্মুখে তালবিয়া পাঠ করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। নবী করীম (সা) তখন কাসওয়া নামক সেই
— পৃষ্ঠা ৩৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।