Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা ফাত্হ | ৩৫৯ (র) ...আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন । আনাস (রা) বলেন, কুরাইশগণ নবী করীম (সা)-এর সাথে সন্ধি করিবার সিদ্ধান্ত নিল। তাহাদিগের মধ্যে সুহাইল ইব্‌ন আমরও উপস্থিত ছিল। নবী করীম (সা) আলী (রা)-কে বলিলেন, “লিখ, বিস্মিল্লাহির তাহাতো আমরা জানি না। আপনি বরং লিখুন, “তোমার নামে হে আল্লাহ্‌! অতঃপর রাসূলুল্লাহ্‌ (সো) বলিলেন,“ লিখ, আল্লাহ্‌র রাসূল মুহাম্মদের পক্ষ হইতে ।” সুহাইল বলিল, আমরা যদি বিশ্বাস করিতাম যে, আপনি আল্লাহ্‌র রাসূল । তাহা হইলে আমরা আপনার বিরোধিতা করিতাম না। আপনি বরং আপনার নিজের নাম এবং আপনার পিতার নাম লিখুন । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “লিখ, আব্দুল্নাহ্‌র পুত্র মুহাম্মদ হইতে ।” তাহারা নবী করীম (সা)-কে এই শর্ত দিল যে, আপনার অনুসারীদেরকে আমাদের নিকট আসিয়া পড়িলে আমরা তাহাকে আপনার নিকট ফেরত দিব না। কিন্তু আমাদের কেহ আপনার নিকট চলিয়া গেলে তাহাকে আমাদের নিকট ফেরত দিতে হইবে। অতঃপর আলী (রা) বলিলেন, “ইয়া রাসূলাল্লাহ! ইহাও কি লিপিবদ্ধ করিব? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “হ্যা, আমাদের কেহ তাহাদের নিকট চলিয়া গেলে আন্রাহ্‌ তা'আলা তাহাকে রহমত হইতে বঞ্চিত করিবেন।” ইমাম মুসলিম (র) হাম্মাদ ইব্‌ন সালামা (র) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র).... আব্দুল্লাহ্‌ ইব্ন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন । আব্দুল্লাহ্‌ ইব্ন আব্বাস (রা) বলেন, খারিজীরা যখন বাহির হইয়া পৃথক হইয়া যায় তখন আমি তাহাদিগকে বলিলাম, রাসূলুল্লাহ্‌ (সা) হুদাইবিয়ার দিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সন্ধি করিয়াছেন। তখন তিনি আলী (রা)-কে বলিলেন, “হে আলী! লিখ, “ইহা আল্লাহ্‌র রাসূল মুহাম্মদ (সা) স্বাক্ষরিত চুক্তিনামা।” মুশরিকগণ বলিল, আমরা যদি আপনাকে আল্লাহ্‌র রাসূল বলিয়া বিশ্বাস করিতাম, তাহা হইলে তো আপনার সাথে আমাদের কোন বিরোধ ছিল না। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “আলী! উহা মুছিয়া ফেল। হে আন্রাহ্‌! তুমি তো জান যে আমি আল্লাহ্‌র রাসূল । আলী! উহা মুছিয়া ফেল এবং লিখ, ইহা আব্দুল্লাহ্র পুত্র মুহাম্মদের স্বাক্ষরিত চুক্তিনামা।” শপথ আল্লাহ্র! আল্লাহ্র রাসূল (সা) আলী রো) হইতে শ্রেষ্ঠতম । ইহা সত্ত্বেও তিনি তাহার হাতে নিজের নাম কাটাইয়া দিয়াছেন। কিন্তু ইহাতে নবুওতের দফতর হইতে তাহার নাম মুছিয়া যায় নাই। তোমরা কি ইহা হইতে বাহির হইয়াছ? তাহারা বলিল, হ্যা । ইমাম আবূ দাউদ (র) ইকরিমা ইব্ন আম্মার ইয়ামানী (র) হইতে অনুরূপ এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ রে) .... ইবৃন আব্বাস রে) হইতে বর্ণনা করিয়াছেন। ইবৃন আব্বাস (রো) বলিলেন, হুদাইবিয়ার দিন হুযুর (সা) সত্তরটি উট

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।