Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর ইমাম বুখারী রে) তাফসীর উমরাতুল হুদাইবিয়া ও হজ্জ অধ্যায়ে মামার ও সুফিয়ান ইব্‌ন উয়াইনা (রে) হইতে তাহারা যুহ্রী (র) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র) তাফসীর অধ্যায়ে বর্ণিত হাদীসটি নিম্নরূপ । তিনি বলেন, আহমদ ইবন ইসহাক সালামী (রে) হাবীব ইব্‌ন আবূ ছাবিত (র) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আবু ওয়াইলের নিকট গেলাম ।.তিনি বলিলেন, আমরা সিফসীনে ছিলাম । ইত্যবসরে এক ব্যক্তি বলিল, আপনি কি তাহাদিগকে দেখেন নাই যাহাদিগকে আল্লাহ্‌র কিতাবের দিকে আহবান করা হয়? আলী ইব্‌ন আবু তালিব (রা) বলিলেন, হ্যা, দেখিয়াছি । অতঃপর সুহাইল ইব্‌ন হুনাইফ বলিল, তোমরা নিজদিগকে পবিত্র মনে করিও না। আমরা হোদাইবিয়া অর্থাৎ রাসূলুল্লাহ্‌ (সা) ও মুশরিকদের মাঝে যে সন্ধি হইয়াছিল সেদিন উপস্থিত ছিলাম । ইচ্ছা করিলে আমরা সেদিন যুদ্ধ করিতে পারিতাম। সেদিন উমর (রা) আসিয়া হুযূর সো)-কে বলিলেন, আমরা কি সত্যের উপর নই? তাহারা কি বাতিল নয়? আমাদের যাহারা নিহত হইবে তাহারা কি জান্নাতী নয়? মুশরিকদের নিহতরা কি দোজখী নয়? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “হ্যা, তুমি ঠিকই বলিয়াছ।” উমর (রা) বলিলেন, তবে আমরা কেন আমাদের ধর্মের ব্যাপারে হীনমন্যতা প্রকাশ করিব এবং আল্লাহ্র ঘর যিয়ারত না করিয়াই এমনিতে ফিরিয়া যাইব! আল্লাহ্‌ তো এই ব্যাপারে আমাদের মাঝে কোন ফয়সালা দেন নাই। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সো) বলিলেন, “হে ইব্‌ন খাত্তাব! আমি অবশ্যই আল্লাহ্‌র রাসূল । তিনি আমাকে কিছুতেই ধ্বংস করিবেন না।” অতঃপর উমর (রা) মুখ ভার করিয়া হযরত আবূ বকর (রা)-এর নিকট যাইয়া বলিলেন, আবূ বকর! আমরা কি সত্যের উপর নহি? তাহারা কি বাতিল নহে? আবূ বকর (রো) বলিলেন, “হে খাত্তাবের পুত্র! তিনি নিশ্চয় আল্লাহ্‌র রাসূল। আল্লাহ্‌ তাআলা তাহাকে ধ্বংস করিবেন না। অতঃপর সুরা আল ফাত্হ নাযিল হয়। ইমাম বুখারী (র) অন্য জায়গায়ও এই হাদীসটি উল্লেখ করিয়াছেন এবং ইমাম মুসলিম ও নাসায়ী (র) অন্য সূত্রে আবু ওয়াইল সুফিয়ান ইব্‌ন সালামা রে), সুহাইল ইব্‌ন হুনাইফ রে) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। কোন কোন বর্ণনায় আছে যে, সুহাইল ইব্ন হুনাইফ (র) বলিয়াছেন, হে লোক সকল! তোমরা তোমাদের মতামতকে নির্ভুল মনে করিও না। আবু জান্দাল দিবসে আমি উপস্থিত ছিলাম । রাসূলুল্লাহ্‌ সো)-এর সিদ্ধান্ত পরিবর্তন করিবার শক্তি যদি আমার থাকিত তাহা হইলে সেদিন অবশ্যই আমি উহা পরিবর্তন করিতাম । অন্য বর্ণনায় আছে যে, সূরা আল ফাত্হ অবতীর্ণ হওয়ার পর হুযুর (সা) হযরত উমর (রা)-কে ডাকিয়া তাহাকে উহা তিলাওয়াত করিয়া শুনাইলেন। ইমাম আহমদ

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।