Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা ফাত্হ ৩৫৭ মাল-পত্র ছিনাইয়া লইতে লাগিল । ইহাতে মক্কার কুরাইশরা এক বিব্রতকর অবস্থার সম্মুখীন হয় । উপায় না দেখিয়া তাহারা রাসূলুল্লাহ্‌ সো)-এর নিকট দৃত প্রেরণ করে। দূত আসিয়া আল্লাহ্‌ ও আত্মীয়তা সম্পর্কের দোহাই পাড়িয়া বলিল, আপনি অনুগ্রহ করিয়া আবূ বাছীর বাহিনীকে আপনার কাছে লইয়া আসেন। আজ হইতে আমাদের কেহ আপনার নিকট আসিলে সে নিরাপদ । তাহার ব্যাপারে আমাদের কোন দাবী নাই। রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের এই আবেদন মঞ্জুর করিলেন এবং লোক পাঠাইয়া আবু বাছীর ও তাহার সাথীদিগকে লইয়া আসিলেন। এই প্রসংগে আন্মাহ্‌ তাআলা নিমোক্ত আয়াতগুলি নাধিল করেন ঃ | ০50১4০০২২০০০৪৭০০৪০৪০৪০৪৪1৩৪ 81:251885০41670১1-247155188-5 85 9৪15-1 ২১ :5255৮5012715571052775425৮50-৯ 5544 ১৪।51053-0৯০5০৯8400525৮58-5 “তিনি তোমাদিগ হইতে তাহাদের হস্ত এবং তাহাদিগ হইতে তোমাদের হস্ত নিবারিত করিয়াছেন। মক্কা উপত্যকায় উহাদিগের উপর তোমাদিগকে বিজয়ী করিবার পর। তোমরা যাহা কিছু কর আল্লাহ্‌ তাহা দেখেন। উহারাই তো কুফরী করিয়াছিল এবং নিবৃত্ত করিয়াছিল তোমাদিগকে মসজিদুল হারাম হইতে ও বাধা দিয়াছিল কুরবানীর জন্য আবদ্ধ পশুগুলিকে যথাস্থানে পৌছিতে । তোমাদিগকে যুদ্ধের আদেশ দেওয়া হইত যদি না সেখানে থাকিত মু'মিন পুরুষ ও মু'মিন নারী । যাহাদিগকে তোমরা জান না, তোমরা তাহাদিগকে পদদলিত করিতে অজ্ঞাতসারে । ফলে উহাদিগের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হইতে । যুদ্ধের নির্দেশ দেওয়া হয় নাই এইজন্য যে, তিনি যাহাকে ইচ্ছা নিজ অনুগ্রহ দান করিবেন। যদি উহারা পৃথক হইত তাহা হইলে আমি উহাদিগের মধ্যে কাফিরদিগকে মর্মস্ত্দ শাস্তি দিতাম । যখন কাফিররা তাহাদিগের অন্তরে পোষণ করিত গোত্রীয় অহমিকা ।” কাফিরদের অহমিকা এই ছিল যে, তাহারা মুহাম্মদ (সা)-কে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” এবং “মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌” লিখিতে দেয় নাই এবং মুসলমানয় দিগকে বায়তুল্লাহ্‌ যিয়ারত হইতে বাধা প্রদান করিয়াছে ।

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।