0০011191115 ৩৫৬ তাফসীরে ইব্ন কাছীর অতঃপর রাসূলুল্লাহ্ (সা) মদীনায় ফিরিয়া গেলেন। কিছুদিন পর আবু বাছীর (রা) নামক এক কুরাইশ মুসলমান পলায়ন করিয়া রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসিয়া উপস্থিত হয়। তাহার অনুসন্ধানে কুরাইশরা দুই ব্যক্তিকে প্রেরণ করে। তাহারা আসিয়া : রাসূলুল্লাহ্ (সা)-কে বলিল, সন্ধিচুক্তি অনুসারে তাহাকে আমাদের নিকট ফেরত দিন৷ রাসূলুল্লাহ্ (সা) আবু বাছীর (রা)-কে তাহাদের হাতে সমর্পণ করিলেন । আবু বাছীর (রা)-কে স্ধগে করিয়া তাহারা মক্কাভিমুখে রওয়ানা হইল । যুলহুলাইফা নামক স্থানে পৌছিয়া তাহারা খেজুর আহার করিবার জন্য অবতরণ করিল । কথা প্রসংগে আবু বাছীর (রা) তাহাদের একজনকে বলিল, তোমার তরবারীটা তো খুব চমৎকার! তখন সে উহা কোষমুক্ত করিয়া বলিল, হ্যা, এইটা খুবই চমৎকার । আমি একাধিকবার ইহা পরীক্ষা করিয়াছি। আবূ বাছীর (রা) বলিল, দেখি তোমার তরবারীটা। এই বলিয়া তিনি তরবারীটা হাতে লইয়া এক আঘাতে তাহার ভবলীলা শেষ করিয়া দিল। অবস্থা বেগতিক দেখিয়া অপরজন প্রাণ লইয়া পলায়ন করিল । মদীনায় প্রবেশ করিয়া বরাবর মসজিদে নববীতে প্রবেশ করিল। রাসূলুল্লাহ্ (সা) তাহাকে দেখিয়া বলিলেন, “এই লোকটি ভয়ানক কিছু দেখিয়া থাকিবে ।” রাসূলুল্লাহ্ (সা)-এর একান্ত সন্নিকটে আসিয়া লোকটি বলিল, শপথ আন্লাহ্র! আমার সংগীকে হত্যা করা হইয়াছে । আমাকেও মারিয়া ফেলিবে। ্ অতঃপর আবূ বাছীর (রা) আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্ আপনার দায়িত্ পূরণ করিয়া দিয়াছেন ।। দায়িত্ হিসাবে আপনি আমাকে তাহাদের হাতে সোপর্দ করিয়া দিয়াছেন। অতঃপর সৌভাগ্যবশত আন্রাহ তা'আলা আমাকে তাহাদের হাত হইতে রক্ষা করিয়াছেন। রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “তাহার মা ধ্বংস হোক! এই লোকটি দেখিতেছি যুদ্ধের আগুন প্রজ্ব্বলিত করিবে । যদি কেহ তাহাকে বুঝাইত।” রাসূলুল্লাহ্ (সা)-এর মুখে এই কথা শুনিয়া সে বুঝিতে পারিল যে, তিনি তাহাকে আবারো ফিরাইয়া দিবেন । ফলে সেখান হইতে প্রস্থান করিয়া তিনি সমুদ্ব তীরে যাইয়া অবস্থান করিলেন। এদিকে আবু জান্দাল (রা) সুযোগ পাইয়া মক্কা হইতে পলায়ন করিয়া সংগোপনে আবু বাছীরের সাথে মিলিত হয়। তখন হইতে মক্কার কেহ ইসলাম গ্রহণ করিলে সে আবু বাছীরের সাথে যোগ দিতে শুরু করিল । দেখিতে না দেখিতে তাহাদের একটি বড় দল গড়িয়া উঠিল। সেখানে তাহারা বসিয়া রহিল না, বরং কুরাইশদের কোন বাণিজ্য কাফেলা সেই পথে শাম দেশে যাইতে লাগিলে তাহারা উহাদের পথ রোধ করিতে লাগিল । এবং লড়াই বাধাইয়া তাহাদের কিছু সংখ্যক লোককে হত্যা করিয়া ফেলিল ও তাহাদের
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।