0০011191115 ৩৫৪ তাফসীরে ইর্ন কাছীর অতঃপর সুহাইল বলিল, আরেকটি শর্ত এই যে, মুসলমান হইয়া আমাদের কেহ আপনার নিকট আসিলে তাহাকে আমাদের নিকট ফেরত দিতে হইবে । এই অদ্ভুত শর্ত শুনিয়া মুসলমানগণ বলিল, সুবহানাল্লাহ্! একজন মুসলমানকে কী করিয়া মুশরিকদের নিকট ফেরত দেওয়া হইবে? . ইত্যবসরে আবু জান্দাল (রা) ইব্ন আমর ইব্ন সুহাইল মক্কার নিম্নাঞ্চল হইতে বেড়ীবদ্ধ অবস্থায় পা হেচড়াইয়া আসিয়া মুসলমানদের মাঝে উপস্থিত হইলেন । সুহাইল বলিল, আবু জান্দাল প্রথম ব্যক্তি যাহাকে সন্ধির শর্তানুষায়ী আমাদের নিকট ফেরত দিতে হইবে। রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “এখনও তো সন্ধিনামা লিপিবদ্ধ করা হয় নাই।” সুহাইল বলিল, তাহা হইলে আপনার সাথে আমি কখনো কোন সন্ধিই করিব না। অতঃপর নবী করীম (সা) বলিলেন, “ঠিক আছে তবে উহা কার্ষকর কর।” আবু জান্দাল বলিল, “হে মুসলিম সম্প্রদায়! তোমরা আমাকে মুশরিকদের নিকট ফেরত দিতেছ, অথছ তোমরা দেখিতেছ যে, আমি কী অমানুষিক নির্যাতনের শিকার হইয়াছি। আল্লাহ্কে স্বীকার করার অপরাধে মুশরিকরা তাহাকে অবর্ণনীয় কঠিন শাস্তি দিয়াছিল।' উমর (রা) বলেন, এই দৃশ্য দেখিয়া আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসিয়া বলিলাম, আপনি কি সত্য নবী নন? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “হ্যা”, আমি বলিলাম, আমরা সত্য পন্থী নহি? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “হ্যা ।” আমি বলিলাম, তাহা হইলে কেন আমরা আমাদের ধর্মের ব্যাপারে হীনমন্যতা প্রকাশ করিব? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “শোন আমি আন্মাহ্র রাসূল । আমি কিছুতেই আল্লাহ্র অবাধ্য হইতে পারি না। তিনি আমার সাহায্যকারী ।” আমি বলিলাম, আপনি-কি আমাদিগকে বলেন নাই যে, আমরা আল্লাহ্র ঘরে আসিব এবং উহা যিয়ারত করিব । রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “হ্যা, কিন্তু আমি কি বলিয়াছি যে, এই বৎসরই আসিব?” আমি বলিলাম, না। অতঃপর রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “তুমি একদিন সেখানে যাইবে এবং উহা তাওয়াফ করিবে ।” উমর (রো) বলেন, অতঃপর আমি আবূ বকর (রা)-এর নিকট আসিয়া বলিলাম, আবু বকর! আচ্ছা উনি কি আল্লাহ্র সত্য নবী নন? বলিলেন, হ্যা । আমি বলিলাম, আমরা কি সত্যের উপর নই? আমাদের শক্ররা কি বাতিল নয়? তিনি বলিলেন, হ্যা । করিব? আবূ বকর (রা) বলিলেন, আরে মিয়া! উনি তো নিঃসন্দেহে আল্লাহ্র রাসুল । : তিনি তাহার প্রতিপালকের অবাধ্যতা করেন না। তিনিই তীহার সাহায্যকারী । সর্বান্তকরণে তাহার নির্দেশ মানিয়া চল । কসম আল্লাহ্র! তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত। আমি বলিলাম, তিনি কি বলেন নাই যে, আমরা বায়তুল্লাহ্ যাইব এবং উহা তাওয়াফ করিব? আবূ বকর (রা) বলিলেন, হ্যা, তিনি কি এই কথা বলিয়াছিলেন যে, তুমি এই
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।