0০011191115 সূরা ফাত্হ ৩৫৩. অতঃপর মিকরায ইব্ন হাফস্ নামক এক ব্যক্তি দাড়াইয়া বলিল, এইবার আমাকে তাহার নিকট যাইতে দেওয়া হউক। জনতার সম্মতি পাইয়া লোকটি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট পৌছিল। রাসূলুল্লাহ্ (সা) তাহাকে দেখিয়া বলিলেন, “আগন্তুক ব্যক্তিটির নাম মিকরায । সে একজন নাফরমান লোক ।” অতঃপর সে নবী (সা)-এর সাথে আলাপ করিতে লাগিল । ইত্যবসরে সুহাইল ইবৃন আমর আসিয়া উপস্থিত হইল । মা“মার (র) আইয়ুব (র) সূত্রে ইকরিমা (রা) হইতে বর্ণনা করিয়াছেন । ইকরিমা (রা) বলিয়াছেন, সুহাইল ইব্ন আমর আগমন করিবার পর রাসূলুল্লাহ্ সো) বলিলেন, “এইবার তোমাদের কাজ সহজ হইয়া গিয়াছে।” র মা'মার (র) বলেন, যুহ্রী (র) তাহার হাদীসে বলিয়াছেন, সুহাইল আসিয়া বলিল, আসুন আমাদের ও আপনার মাঝে একটি চুক্তি লিখিয়া লই । অতঃপর নবী করীম (সা) সম্মত হইয়া আলী (রা)-কে ডাকিয়া পাঠাইলেন এবং বলিলেন, “লিখ, বিস্মিল্লাহির রাহমানির রাহীম ।” সুহাইল ইব্ন আমর বলিল, শপথ আল্লাহ্র! “রাহমান” কে তাহাতো আমরা জানি না। বরং আপনি পূর্বের ন্যায় লিখুন, “তোমার নামে হে আল্লাহ্!” মুসলমানগণ বলিলেন, আল্লাহ্র শপথ! আমরা “বিসমিল্লাহির রাহমানির রাহীম” ব্যতীত অন্য কিছু লিখিতে রাজী নহি। নবী (সা) বলিলেন, লিখ, “তোমার নামে হে আল্লাহ্! ইহা আল্লাহ্র রাসূল মুহাম্মদ (সা)-এর স্বাক্ষরিত চুক্তিনামা ।” সুহাইল বলিল, শপথ আল্লাহ্র! আমরা যদি জানিতাম যে, আপনি আল্লাহ্র রাসূল, ' তাহা হইলে তো আমরা আপনাকে বায়তুল্লাহ্ হইতে বাধা দিতাম না এবং আপনার সাথে যুদ্ধও করিতাম না । আপনি বরং “আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখুন ।” অতঃপর রাসূলুল্লাহ্ সো) বলিলেন, “আমি আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি যে, তোমরা বিশ্বাস কর আর না কর্ আমি অরশ্যই আল্লাহ্র রাসূল । লিখ, “আব্দুল্লাহ্র পুত্র মুহাম্মদ 1” যুহ্রী (র) বলিয়াছেন, রাসূলুল্লাহ (সো) মুশরিকদের এই সব অধ্রীতিকর দাবী এই জন্য পূরণ করিয়াছিলেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর বাহন বসিয়া যাওয়ার পর তিনি বলিয়াছিলেন, “যাহাতে আল্লাহ্র সম্মানিত বস্তুর মর্যাদা অক্ষুণ্র থাকিবে তাহাদের এমন যে কোন প্রস্তাব আজ আমি গ্রহণ করিব 1” অতঃপর নবী করীম (সা) বলিলেন, নূর সরান ররর তাওয়াফ করিবার সুযোগ দিতে হইবে ।” সুহাইল বলিল, আল্লাহ্র শপথ! তাহা হইলে আরববাসী বলিবে, আমরা দুর্বল হইয়া পড়িয়াছি; আমরা কিছুই করিতে পারি নাই । তবে আগামী বৎসর আপনার জন্য বায়তুন্রাহ্র দ্বার উন্মুক্ত থাকিবে । অতঃপর ইহা লিপিবদ্ধ করা হইল। ইবনে কাছীর ১০ম খণ্ড--৪৫
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।