0০011191115 ৩৫২ তাফসীরে ইব্ন কাছীর অতঃপর উরওয়া দুই-চোখে সাহাবাগণের কার্যকলাপ প্রত্যক্ষ করিতে লাগিল । সে দেখিতে পাইল যে, রাসূলুল্লাহ্ (সা) মুখ হইতে থু-থু ফেলা মাত্র সাহাবাগণ উহা হাতে লইয়া মুখমণ্ডলে ও সর্বশরীরে মাখাইয়া লয়। তিনি যখন তাহাদিগকে কোন কাজের নিদেশ দেন, তখন তাহারা প্রতিযোগিতার সাথে উহা পালন করে। যখন তিনি উধু করেন, তখন উযূর অবশিষ্ট পানির বরকত লাভের জন্য তাহাদের মধ্যে প্রায় ঝগড়া বাধিয়া যায় । যখন তিনি কথা বলেন, তখন তাহারা নিঃশব্দে মনোনিবেশ সহকারে উহা শ্রবণ করে। নবী করীম (সা)-এর প্রতি চোখ তুলে তাকাইবার সাহসটুকু পর্যন্ত তাহারা পায় না। শ্রদ্ধা ও ভালবাসার কী এক অনুপম নিদর্শন । উরওয়া ইবৃন মাসউদ সাথীদের নিকট ফিরিয়া গিয়া বলিল, হে আমার সম্প্রদায়! সকলের রাজ দরবারেই আমার পদচারণা হইয়াছে । কিন্তু আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি, মুহাম্মদের সংগীরা তাহাকে যতটুকু সম্মান ও শ্রদ্ধা করে অন্য কোন মুখ হইতে থু-থু ফেলা মাত্র তাহাদের কেহ না কেহ উহা হাতে লইয়া গায়ে মুখে মাখাইয়া লয়। তিনি তাহাদিগকে কোন কাজের নির্দেশ দিলে প্রতিযোগিতার সাথে জন্য পরস্পর কাড়াকাড়ি লাগিয়া যায়। তিনি কথা বলিলে তাহারা মনযোগ সহকারে চুপচাপ উহা শুনিতে থাকে৷ তাহার সম্মানে তাহার প্রতি চোখ তুলিয়া তাকাইবার সাহসটুকু পর্যন্ত তাহারা পায় না । তিনি তোমাদিগকে একটি ন্যায়ানুগ ও বাস্তবসম্মত প্রস্তাব দিয়াছেন, তোমরা উহা গ্রহণ কর। ইহার পর কিনানা গোত্রের এক ব্যক্তি দাড়াইয়া বলিল, তোমরা আমাকে তাহার নিকট যাইতে দাও । জনতা ইহাতে সম্মতি প্রকাশ করিয়া বলিল, ঠিক আছে তুমি যাও। লোকটি রাসূলুল্লাহ্ (সা) ও সাহাবীদের নিকট পৌঁছার পর রাসূলুল্লাহ্ সো) বলিলেন, “এই লোকটি এমন এক সম্প্রদায়ের যাহারা কুরবানীর পশুকে শ্রদ্ধা করে । তোমরা তাহার দিকে পশুগুলিকে হাকাইয়া আন।” জনতা পশুগুলিকে তাহার দিকে হাকাইয়া আনিল এবং “লাব্বাইক”-এর সুর মুঙ্ছনায় আকাশ-বাতাস প্রকম্পিত করিয়া তাহার দিকে অগ্রসর হইল! এই দৃশ্য দেখিয়া লোকটি বলিল, সুবহানাল্লাহ্! এই লোকগুলিকে আল্লাহ্র ঘর হইতে বাধা দেওয়া সংগত হইবে না। ফিরিয়া গিয়া লোকটি সাথীদিগকে বলিল, আমি দেখিয়াছি যে, কুরবানীর পশুগুলিকে নিশান লাগানো হইয়াছে তাহাদিগকে আন্মাহ্র ঘর হইতে বাধা দেওয়া আমি সংগত মনে করি না।
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।