0০011191115 সুরা ফাত্হ | ৩৫১ অতঃপর উরওয়া বলিল, এই লোকটি যদি কোন মঙ্গলজনক পরিকল্পনা লইয়া আসিয়া থাকে তাহা হইলে আপনারা উহা গ্রহণ করুন এবং আমাকে মুহাম্মদ (সা)-এর নিকট যাইতে দিন। তাহাদিগের সম্মতি পাইয়া উরওয়া রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট যাইয়া তাহার সাথে আলোচনা করিতে লাগিল । | রাসূলুল্লাহ্ (সো) বুদাইলকে যে উত্তর দিয়াছিলেন তাহাকে একই উত্তর দিলেন । উরওয়া বলিল, মুহাম্মদ! আপনি যদি তাহাদিগের উপর আক্রমণ করেন তাহা হইলে হয়ত আপনি বিজয় লাভ করিবেন আর তাহারা পরাজিত হইবে কিংবা তাহারা বিজয় লাভ করিবে আর আপনি পরাজিত হইবেন । যদি আপনি বিজয় লাভ করেন তাহা হইলে যাহারা পরাজিত হইবে, উহারা আপনারই সম্প্রদায় । ইতিপূর্বে আরবের কেহ স্বজাতিকে আক্রমণ করিয়া তাহাদিগকে ধ্বংস করিয়াছে এমন কথা আপনি শুনিয়াছেন কি? আর যদি তাহারা বিজয় লাভ করে আর আপনি হন পরাজিত তাহা হইলে আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি যে, আপনার আশেপাশের এই লোকগুলি আপনাকে ত্যাগ করিয়া পলায়ন করিবে; একজনকেও আপনি খুঁজিয়া পাইবেন না। আবু বকর (রা) বলিলেন, “নরাধম! যাও, লাত দেবতার লজ্জাস্থান চুষিয়া খাও, আমরা বুঝি রাসূলুল্লাহ্ (সা)-কে ত্যাগ করিয়া পলায়ন করিব? উরওয়া বলিল, ইনি কে? লোকেরা বলিল, ইনি আবু বকর (রা)। উরওয়া বলিল, আমার প্রতি যদি তোমার অনুগ্রহ না থাকিত, যাহার প্রতিদান আমি তোমাকে প্রদান করি নাই, তাহা হইলে এখনই আমি তোমাকে ইহার প্রতিউত্তর দিতাম । অতঃপর উরওয়া রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে কথা বলিতে লাগিল । এক পর্যায়ে সে রাসূলুল্লাহ্ (সা)-এর দীড়ি মোবারক ধরিয়া কথা বলিতে চাইল । মুগীরা ইব্ন শো'বা (রা) তখন রাসূলুল্লাহ্ (সো)-এর মাথার নিকট দণ্ডায়মান । হাতে শাহার তরবারী এবং মাথায় শিরন্ত্রাণ। উরওয়া রাসূলুল্লাহ্ (সা)-এর দীড়ির প্রতি হাত বাড়ানো মাত্র মুগীরা ইব্ন শো”বা তরবারীর হাতল দ্বারা তাহার হাতে আঘাত করিয়া ব্যাদ্ব কণ্ঠে বলিলেন, 'আল্নাহ্র রাসূলের দাড়ি হইতে তোমার হাত সরাও |” উরওয়া মাথা উঠাইয়া জিজ্ঞাসা করিল, ইনি কে? লোকেরা বলিল, ইনি মুগীরা ইব্ন শো*বা (রা)। উরওয়া বলিল, “গাদ্দার! আমি কি তোমার বিশ্বাসঘাতকতায় তোমাকে সাহায্য করি নাই?” (ঘটনাটি নিম্নরূপ)। জাহেলীয়াতের সময় মুগীরা ইব্ন শু“বা কাফিরদের একটি দলের সাথে ছিল। পথিমধ্যে সুযোগ পাইয়া সে সকলকে হত্যা করিয়া তাহাদের মাল-পত্র, টাকা-কড়ি লুট করিয়া নবী করীম (সা)-এর নিকট আসিয়া মুসলমান হইয়া যায়। রাসূলুল্লাহ্ (সা) তখন বলিয়াছিলেন, তোমার ইসলাম তো আমি মন্ত্র করিতে পারি কিন্তু এই সম্পদের সহিত আমার কোন সম্পর্ক নাই ।
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।