0০011191115 ৩৫০ | তাফসীরে ইব্ন কাছীর মধ্যেই উহা নিঃশেষ হইয়া যায়। অতঃপর লোকেরা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট তৃষ্তার অভিযোগ করিলে তিনি তুনীর হইতে একটি তীর বাহির করিয়া উহা কুয়ার মধ্যে রাখিয়া দেওয়ার নির্দেশ দিলেন । আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি, তীরটি কুয়ায় রাখিবামাত্র প্রবল বেগে পানির ফোয়ারা প্রবাহিত হইতে লাগিল । ইহাতে সকলের পানির সমস্যার সমাধান হইয়া গেল। | ইত্যবসরে খুযাআ গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে বুদাইল ইবৃন ওয়ারাকা খুযায়ী আসিয়া উপস্থিত হইলেন। শহরতলিতে বসবাসকারী এই লোকগুলি রাসূলুল্লাহ্ (সা)-এর হিতাকাজক্ষী ছিল বুদাইল ইব্ন ওয়ারাকা বলিলেন, আমি কা'ব ইব্ন লুওয়াই ও আমের ইব্ন লুওয়াইকে রাখিয়া আসিয়াছি। তাহারা আপনাকে বায়তুল্লাহ্ গমন হইতে প্রতিরোধ করিবার জন্য এবং আপনার সাথে লড়াই করিবার জন্য শিশু-সন্তানদিগকে সঙ্গে লইয়া হুদাইবিয়া অভিমুখে রওয়ানা হইয়াছে । শুনিয়া রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “আমরা তো কাহারো সাথে যুদ্ধ করিবার জন্য আসি নাই। আমরা আসিয়াছি কেবল উমরাহ্ করিবার উদ্দেশ্যে । যুদ্ধই তো কুরাইশদিগকে ধ্বংস করিয়া দিল। আর যদি তাহারা ইহা অস্বীকার করে তাহা হইলে যাহার হাতে আমার জীবন তাহার শপথ করিয়া বলিতেছি যে, এই ব্যাপারে আমি তাহাদিগের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করিব। হয়ত আমার ঘাড় দেহ হইতে বিচ্ছিন্ন হইবে বুদাইল বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি উহা তাহাদিগের নিকট পৌছাইয়া দিব। অতঃপর তিনি কুরাইশদের নিকট যাইয়া বলিলেন, আমি মুহাম্মদ (সা)-এর নিকট হইতে আসিয়াছি। আমি তাহার বক্তব্য শুনিয়াছি। যদি তোমরা বল, আমি তাহা পেশ করিব এবং সেই অনুযায়ী কাজ করিব। তাহাদের মধ্য হইতে নির্বোধ লোকেরা বলিল, তাহার সম্পর্কে তোমার কোন সংবাদ দেওয়া আমাদের প্রয়োজন নাই। বিজ্ঞজনেরা বলিল, সে কি বলিল উহা আমাদিগকে শুনাও । অতঃপর বুদাইল রাসূলুল্লাহ্ (সা) যাহা বলিয়াছেন উহা বিস্তারিতভাবে বর্ণনা করিয়া শুনাইলেন। অতঃপর উরওয়া ইব্ন মাসউদ দাড়াইয়া বলিল, সুধীমপ্ডলী! আপনারা আমার পিতৃতুল্য নন? আমি.কি আপনাদের সন্তানতুল্য নই? তাহারা বলিল, হ্যা। উরওয়া বলিল, আপনারা কি আমাকে সন্দেহ করিবেন? তাহারা বলিল, না। উরওয়া বলিল, আপনারা কি জানেন যে, আমি ওকাজবাসীদিগকে পরিত্যাগ করিয়া আমার সন্তান-সন্ততি, পরিবার-পরিজন ও অনুসারীদের লইয়া আপনাদের নিকট আসিয়াছি? তাহারা বলিল, হ্যা, জানি ।
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।