Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা ফাত্হ ৩৪৯ শুনিয়া হুযুর (সা) বলিলেন, “তোমরা আমাকে পরামর্শ দাও, যাহারা আমদিগকে আল্লাহ্র ঘর হইতে বাধা প্রদান করিতে চায় আমরা কি তাহাদের উপর আক্রমণ করিব? অন্য বর্ণনায় আছে, যাহারা তাহাদিগকে সাহায্য করিয়াছে আমরা কি তাহাদিগের সন্তানদের উপর আক্রমণ করিব? তাহারা যদি আমাদের নিকট আসিয়া পড়ে তাহা হইলে আল্লাহ্‌ তা'আলা মুশরিকদের ঘাড় কাটিয়া দিবেন । অন্যথায় আমরা তাহাদিগকে দুঃখ দিয়া ছাড়িব। আরেক বর্ণনায় আছে, যদি তাহারা বসিয়া থাকে তাহা হইলে তাহারা ব্যথা-বেদনা ও দুঃখ কর্লেশে পতিত হইবে, আর যদি তাহারা মুক্তি পাইয়াও যায় তাহা হইলে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগের গর্দান কাটিয়া দিবেন । আমরা আল্লাহ্‌র ঘর যিয়ারত করিব । যদি কেহ আমাদিগকে বাধা প্রদান করে তাহা হইলে আমরা তাহাদিগের সাথে লড়াই করিব কি? আবু বকর (রা) বলিলেন, আল্লাহ্‌ এবং তাহার রাসূল (সা)-ই এই ব্যাপারে ভাল জানেন । আমরা তো উমরাহ্‌ করিবার জন্য আসিয়াছি, যুদ্ধ করিবার জন্য নয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহ্‌র ঘর যিয়ারত হইতে আমাদিগকে বাধা দিবে, আমরা তাহার সাথে যুদ্ধ করিব। অতঃপর নবী করীম (সা) বলিলেন, “তাহা হইলে তোমরা রওয়ানা হও ।” অন্য বর্ণনায় আছে “তাহা হইলে তোমরা আল্লাহ্‌র নামে রওয়ানা হও ।” কিছুদূর যাওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, খালিদ ইব্‌ন ওয়ালীদ একদল কুরাইশ সৈন্য লইয়া আসিতেছে, তোমরা 'ডানদিক ধরিয়া চল। আল্লাহ্র শপথ! খালিদ তাহাদিগের সম্পর্কে মোটেই টের পাইল না। এমনকি রাসূলুল্লাহ্‌ (সা) সাথীদের লইয়া কাতরাতুল জায়শ নামক স্থানে খালিদ বাহিনীর মুখোমুখি হইয়া পড়িলেন। খালিদ ইব্‌ন ওয়ালীদ যারপর নাই অপ্রস্তুত হইয়া পড়িল এবং দৌড়াইয়া কুরাইশদের নিকট যাইয়া সংবাদ দিল। এদিকে হুযূর (সা) অগ্রসর হইয়া সানিয়াতুল মেরারে পৌঁছার পর তাহার বাহন বসিয়া পড়িল। লোকেরা বলাবলি করিতে লাগিল, কসওয়া ক্লান্ত হইয়া গিয়াছে; কসওয়া ক্লান্ত হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, কসওয়া ক্লান্ত হয় নাই । উহা তাহার স্বভাবও নয়। কিন্তু হস্তী বাহিনীর প্রতিরোধকারী সন্তাই উহাকে প্রতিরোধ করিয়াছেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “যাহার হাতে আমার জীবন তাহার শপথ করিয়া বলিতেছি, আল্লাহ্র সম্মানিত বস্তুর মর্যাদা রক্ষা হয় এমন যাহা কিছু আজ তাহারা আমার নিকট প্রার্থনা করিবে, আমি তাহাদিগকে অকাতরে উহা দান করিব ।” অতঃপর তিনি বাহনটিকে হাকাইলেন। তৎক্ষণাৎ উহা উঠিয়া দ্রুত গতিতে ছুটিতে লাগিল। কিছুদূর অগ্রসর হইয়া তিনি হুদাইবিয়া প্রান্তরে একটি কুয়ার নিকট অবতরণ.

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।